News Flash

  • Home
  • Uncategorized
  • প্রসবের পরই করোনা ভ্যাকসিন নিতে পারেন মহিলারা, মত বিশেষজ্ঞদের
Image

প্রসবের পরই করোনা ভ্যাকসিন নিতে পারেন মহিলারা, মত বিশেষজ্ঞদের

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.) : সন্তান প্রসবের পরেই টিকা নিতে পারেন মহিলারা । তাঁদের ডেলিভারির পরই ভ্যাকসিন নিতে পারবেন। ফলে যে সব মহিলারা সন্তানদের স্তন্যপান করাচ্ছেন তাঁদের ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আর কোনও বাধাই রইল না।


গর্ভাবস্থায় করোনা টিকা না নেওয়ার কথা জানিয়েছিল ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলি। বিশেষজ্ঞরাও এ ব্যাপারে ছিলেন একমত। এও জানানো হয়েছিল যে সব মা স্তন্যদান করছেন তাঁরাও ভ্যাকসিন নিতে পারবেন না। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এল প্রশাসন।নীতি আয়োগের এক সদস্য (স্বাস্থ্য) জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার পর স্তন্যদান করতে কোনও অসুবিধাই নেই। এক্ষেত্রে এক ঘণ্টাও অপেক্ষা করতে হবে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানিয়েছেন, ভ্যাকসিন গ্রহণের পর স্তন্যদান করতে কোনও অসুবিধাই নেই। যে কোনও সময় মা তাঁর সন্তানকে ব্রেস্ট ফিড করাতে পারেন।


দিল্লির ইউনিভার্সিটি কলেজ অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড জিটিবি হসপিটাল-এর ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন-এর প্রফেসর ড. খান আমির মারুফ বলেছেন, ভ্যাকসিন নেওয়ার পর নবজাতককে স্তন্যদান করতে কোনও মায়েরই অসুবিধা হবে না। তাই প্রসবের পর ভ্যাকসিন নিতে দেরি করার কোনও মানেই নেই। তিনি এও বলেছেন এক্ষেত্রে মহিলাদের কোনও অতিরিক্ত সতর্কতা মেনে চলতে হবে না। সাধারণ ক্ষেত্রে যে সব সতর্কতা মানতে হয় এক্ষেত্রেও সেই একই সতর্কতা মেনে চললেই হবে।
রোজওয়াক হসপিটাল অ্যান্ড অ্যাপোলো কার্ডল রয়ালের সিনিয়র কনসালটেন্ট স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ড. লাভলীনা নাদির বলেছেন মেনস্ট্রুায়ল সাইকেল চলাকালীনও টিকা নিতে পারেন মহিলারা।


উল্লেখ্য, এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা  ২ কোটি ৯৮ লক্ষ ৮১ হাজার ৯৬৫ জন । দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ৮৬ হাজার ৭১৩ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৮৭ লক্ষ ৬৬ হাজার ৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হল ৭ লক্ষ ২৯ হাজার ২৪৩ জন। মোট ২৭ কোটি ৬৬ লক্ষ ৯৩হাজার ৫৭২ জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top