News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় মৃত্যুতে ২৫টি রাজ্য ও সংক্রমণে ২৬টি রাজ্যের হার ত্রিপুরা থেকে বেশি
Image

করোনায় মৃত্যুতে ২৫টি রাজ্য ও সংক্রমণে ২৬টি রাজ্যের হার ত্রিপুরা থেকে বেশি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ করোনার তাণ্ডবে সারা দেশে ত্রাহি ত্রাহি রব উঠেছে৷ এই গুরুতর বিপর্যয়ে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে ত্রিপুরা৷ তাতে, সাফল্য কতটা পাওয়া গেছে, এখনও তার মূল্যায়ন করার সময় হয়নি৷ কিন্তু করোনায় মৃত্যুতে ২৫টি রাজ্য এবং সংক্রমণে ২৬টি রাজ্যের হার ত্রিপুরা থেকে বেশি৷ অন্যদিকে, টিকাকরণে ত্রিপুরা শীর্ষ স্থান ধরে রেখেছে৷ কারণ, মোট জনসংখ্যার ৫ লক্ষাধিক ত্রিপুরাবাসীর ইতিমধ্যে টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গেছে৷


আজ শনিবার শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরায় করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে এখন পর্যন্ত ১১ লক্ষ ৯৬ হাজার ৯৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাঁদের মধ্যে ৭১ হাজার ৭৮২ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ তবে, ৫৬ হাজার ৩৬৪ জন ইতিমধ্যে সুস্থ হয়ে গেছেন৷ বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৪,৭১৫ জন৷ এছাড়া, ৬৩৯ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ এদিন তিনি জানান, করোনা সক্রিয় রোগীদের মধ্যে ৪,২২৬ জন বাড়িতে আইসোলেশনে এবং ৪৮৯ জন প্রাতিষ্ঠানিক আইসোলেসনে রয়েছেন৷


এদিন তিনি বলেন, রাজ্যে করোনায় মৃত্যুর হার ১.০৩ শতাংশ এবং আক্রান্তের হার ৩.৫০ শতাংশ৷ এক্ষেত্রে মৃত্যুতে ২৫টি রাজ্য এবং সংক্রমণে ২৬টি রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে ত্রিপুরা৷ তাঁর দাবি, করোনা আক্রান্তে জাতীয় গড় ৭.৬৬ শতাংশ, এক্ষেত্রেও ত্রিপুরা অনেক ভালো অবস্থায় রয়েছে৷


সাথে তিনি যোগ করেন, টিকাকরণেও ত্রিপুরা শীর্ষ স্থান ধরে রেখেছে৷ এক তথ্য তুলে ধরে তিনি বলেন, ত্রিপুরা ১৮ লক্ষ ৫৮ হাজার ৬৬৭টি করোনার টিকা পেয়েছে৷ তাতে, প্রথম ডোজ পেয়েছেন ১৩ লক্ষ ২৬ হাজার ৯৮০ জন, যা জনসংখ্যার ৫১ শতাংশ৷ অন্যদিকে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ লক্ষ ৭১ হাজার ৬৮৭ জন৷ তিনি জানান, ১৮ থেকে ৪৪ বছর বয়সি ২ লক্ষ ৩৫ হাজার ৩৩ জনের টিকাকরণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে৷ এখনও ৩ লক্ষ ১১ হাজার ৯৬০টি টিকা মজুত রয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top