News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিডে মৃতদের চার লক্ষ টাকা দেওয়া অসম্ভব, শীর্ষ আদালতে জানাল কেন্দ্র
Image

কোভিডে মৃতদের চার লক্ষ টাকা দেওয়া অসম্ভব, শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.) : কোভিডে মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। একটি জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টে এ কথা জানাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বক্তব্য, প্রত্যেক পরিবারকে সাহায্য করার সামর্থ্য সরকারের নেই। কেন্দ্রের ব্যাখ্যা, শুধুমাত্র কোভিডের ক্ষেত্রে আর্থিক সাহায্য দিয়ে অন্য রোগের ক্ষেত্রে না দেওয়া হলে তা অন্যায় হবে।


সম্প্রতি কোভিডে মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলায় দায়ের হয়। বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এমআর শাহের বেঞ্চে হওয়া শুনানিতে কেন্দ্রের বক্তব্য জানানোর জন্য সময় চেয়ে নেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।


শনিবার কেন্দ্র ১৮৩ পাতার হলফনামায় জানিয়েছে, দেশে কোভিডে আক্রান্ত হয়ে ৩ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মারাত্মক আর্থিক চাপের মধ্যে সবাইকে আর্থিক সাহায্য দেওয়া সম্ভব নয়। বিপর্যয় মোকাবিলা আইনে উল্লেখ রয়েছে যে, ক্ষতিপূরণ কেবল ভূমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রযোজ্য। অতিমারির ব্যাপক আকারের কারণে এই আইন কোভিডের ক্ষেত্রে প্রয়োগ করা ঠিক হবে না বলেও দাবি করেছে সরকার।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top