News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে হেরোইন উদ্ধার, উদয়পুরে জনতা ধরলেন নেশা পাচারকারী
Image

কল্যাণপুরে হেরোইন উদ্ধার, উদয়পুরে জনতা ধরলেন নেশা পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই/ উদয়পুর, ১৯ জুন৷৷ শেষ পর্যন্ত কল্যানপুর থানার পুলিশের হাতে আটক প্রচুর পরিমাণে হেরোইন৷ নেশা বাণিজ্যের মুক্ত করিডোর তেলিয়ামুড়া- ঘিলাতলী সড়ক দিয়ে প্রতিনিয়তই নেশা সামগ্রীর আদান প্রদান হয় বলে দীর্ঘদিনের অভিযোগ ছিল৷ আজ সন্ধ্যা নাগাদ গোপন খবরে ঘিলাতলী ব্লক চৌমুহনীতে উৎ পেতে বসে পুলিশ৷ এরই মধ্যে একটি অল্ট্রো গাড়ি পুলিশকে দেখেই রাস্তার ঝোপে চালক গাড়ি বন্ধ করে চম্পট দেয়৷ শেষে পুলিশ তল্লাশি চালিয়ে দুই প্যাকেট হেরোইন উদ্ধার করে৷


এদিকে, নেশা সামগ্রী বিক্রির দায়ে জনগণের হাতে উত্তম মধ্যম খাওয়ার পর পুলিশের হাতে আটক দুই যুবক৷ ঘটনা উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত গকুলপুর রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত সংলগ্ণ এলাকায়৷ একদল যুবক দীর্ঘ দিন ধরে নেশাদ্রব্য বিক্রির সাথে জড়িত রয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন৷ দীর্ঘদিন যাবৎ নেশা দ্রব্য বিক্রি করে আসছে উদয়পুর গকুলপুর এগ্রিকালচার চৌহমুনি এলাকায় বখাটে যুবকরা৷ এলাকার যুব সমাজ এই নেশা সামগ্রী ক্রয় করে নেশায় আসক্ত হয়ে প্রায় প্রতি পরিবারে পারিবারিক অশান্তি তৈরি হতে থাকে৷ শুক্রবার রাতে এগ্রিকালচার চৌহমুনী এলাকার গ্রামবাসীরা নেশা দ্রব্য বিক্রির সাথে যুক্ত যুবকদের ধরার জন্য ফাঁদ পেতে বসে থাকে৷


রাতের নিস্তব্ধতা ও অন্ধকারের সুযোগকে কাজে লাগিয়ে বখাটে যুবককরা নেশা সামগ্রী বিক্রি করছিল ঠিক তখনই দুই যুবককে হাতেনাতে ধরে ফেলে এলাকা বাসি৷ এই যুবকদের উত্তেজিত জনতা উত্তম-মধ্যম দিয়ে রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে তুলে দেয়৷ গ্রামবাসীরা সংবাদমাধ্যমের নিকট অভিযোগ করেন পূর্ব গকুলপুরের বেশ কিছু যুবক দীর্ঘদিন যাবৎ নেশা সামগ্রির বিক্রির সাথে জড়িত রয়েছে৷ এলাকা বাসির দাবি এসকল যুবকদের কারণেই গ্রামের যুবক যুবতী থেকে শুরু করে ছোট ছোট ছেলেমেয়েরা বিপথে পরিচালিত হচ্ছে এবং পারিবারিক অশান্তি লেগেই রয়েছে ৷


যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছেন , সেই নেশা মুক্ত সমাজ গড়তে হলে স্থানীয় নেতাদের সহযোগিতা একান্ত কাম্য- সেখানে প্রায় সব এলাকাতেই স্থানীয় নেতৃত্বের সহযোগিতায় নেশা কারবারিরা নেশা সামগ্রী বিক্রির পরিমাণ উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে পূর্ব গকুলপুরে গ্রামবাসীরা একত্রিত হয়ে নেশাদ্রব্য বিক্রির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন৷ গ্রামবাসীদের বক্তব্য তারা এই পূর্ব গকুলপুরে কোন ধরনের নেশা সামগ্রী বিক্রি করতে দেবেন না৷ আগামী দিনে যদি কেউ এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে গ্রামবাসীরা আরও বৃহত্তর আন্দোলনে সংঘটিত করবেন বলে অভিমত ব্যক্ত করেন৷ রাধাকিশোরপুর থানার পুলিশ দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে৷এখন দেখার পুলিশ তাদের বিরুদ্ধে কোন ধারা প্রয়োগ করেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top