News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে কোভিড বিধিনিষেধে শিথিলতা, সোমবার খুলছে বার ও রেস্তরাঁ, সময় বাড়ল দুঘন্টা
Image

দিল্লিতে কোভিড বিধিনিষেধে শিথিলতা, সোমবার খুলছে বার ও রেস্তরাঁ, সময় বাড়ল দুঘন্টা

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.) : রাজধানীতে কোভিড বিধিনিষেধে শিথিলতা আগামী ২৮ জুন সকাল ৫টা পর্যন্ত বাড়ানো হল। সোমবার থেকে বার খোলার অনুমতি দিয়েছে দিল্লি সরকার। এছাড়া রেস্তরাঁ খোলার সময় ২ ঘণ্টা বাড়ানো হয়েছে। রেস্তরাঁ এবং বার খোলা যাবে যথাক্রমে সকাল ৮টা থেকে ১০টা এবং দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। তবে মোট আসনের ৫০ শতাংশ গ্রাহক প্রবেশ করতে পারবেন। এ ছ়াড়াও পার্ক, উদ্যান, গল্ফ ক্লাব খোলার অনুমতিও দিয়েছে কেজরীবাল সরকার।


দিল্লিতে আনলক পর্ব নিয়ে সম্প্রতি সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, এপ্রিল ও মে মাসে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল অবস্থা হয়েছে দিল্লির। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়ে।


সম্প্রতি বেশ করেকজন চিকিৎসক ও বিজ্ঞানী বলেছেন, দ্বিতীয় ঢেউয়ের তুলনায় কম শক্তিশালী হলেও চলতি বছরের অক্টোবর মাসেই দেশে আছড়ে পড়তে পারে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে শনিবার এমনই আশঙ্কার কথা জানিয়েছেন এমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।

Releated Posts

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top