News Flash

  • Home
  • Uncategorized
  • রবিবার দুপুরে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, কম্পনের তীব্রতা ২.১
Image

রবিবার দুপুরে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, কম্পনের তীব্রতা ২.১

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.) : রবিবারের ভরদুপুরে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশের রাজধানী দিল্লি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ২.১। এখনও পর্যন্ত হতাহত এবং ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।


রবিবার দুপুর ১২ টা ২ মিনিটে দিল্লির পঞ্জাবি বাগ এলাকায় প্রথম কম্পন অনুভূত হয়। কম্পনের উত্‍স ছিল ভূগর্ভের ৭ কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। দেশের অন্দরে যে পাঁচটি ভূমিকম্প প্রবণ অঞ্চল রয়েছে, দিল্লি তার মধ্যে অন্যতম। মধ্য এশিয়া এবং হিমালয় বরাবর ভূমিকম্প হলেও দিল্লিতে তা অনুভূত হয়। তবে কম্পনের কেন্দ্রস্থল রাজধানীর অন্দরেই, এমন ঘটনা বিরল বলেই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।


গত ফেব্রুয়ারিতেই বড়সড় কম্পন অনুভূত হয়েছিল দিল্লিতে। সেসময় দিল্লি থেকে ১২০০ কিলোমিটার দূরে তাজিকিস্তানে ছিল কম্পনের উত্‍স। সেখান থেকে দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছিল। সেবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। এর আগে ১৯৫৬ সালের ১০ অক্টোবর ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। সেবার কম্পনের মাত্রা ছিল ৬.৭। বুলন্দশহরে ছিল কম্পনের উত্‍সস্থল। এর পর ১৯৬৬ সালে মোরাদাবাদেও বড়সড় কম্পন হয়েছিল, ৫.৮। এই দুটিই জায়গায় পশ্চিম উত্তর প্রদেশে।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top