News Flash

  • Home
  • Uncategorized
  • রেলে কাটা পড়ে মহিলার মৃত্যু
Image

রেলে কাটা পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ শুক্রবার রাজধানী আগরতলা শহর সংলগ্ণ রেন্টারস কালীবাড়ির পেছনের দিকে রেললাইন থেকে এক মহিলা রেলে কাটা মৃতদেহ উদ্ধার হয়েছে৷
রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মহিলার৷ শুক্রবার রেন্টারস কলোনির স্থানীয় লোকজনরা কালী বাড়ির পিছন দিক দিয়ে রেললাইনের পাশে এক মহিলা রেলে কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন৷ রেলে কাটা মহিলার মৃতদেহ পড়ে থাকার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার মানুষজন সেখানে ভিড় করেন৷

স্থানীয় বাসিন্দারা খবর দেন শ্রীনগর থানা পুলিশকে৷ পুলিশ এসে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ স্থানীয় এক মহিলা জানান মৃতার বয়স আনুমানিক ৪৫বছর৷ স্থানীয় লোকজন তাকে চেনেন না৷
পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত মৃতদেহ শনাক্ত করা যায়নি৷ কিভাবে এ ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত ভাবে কিছু বলতে পারছেনা৷ রেলে কাটা পড়া মহিলার মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top