News Flash

  • Home
  • Uncategorized
  • ৫ দফা দাবিতে সদর মহকুমা শাসকের কাছে গণডেপুটেশন প্রদান করল সিট্যু
Image

৫ দফা দাবিতে সদর মহকুমা শাসকের কাছে গণডেপুটেশন প্রদান করল সিট্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ গরীব শ্রমজিবিদের প্রাপ্য এক হাজার টাকা সরকারকে অবিলম্বে প্রদান করা, রেশনে প্রদত্ত খাদ্যের প্যাকেট সকল গরিবদের হাতে তুলে দেওয়া সহ ৫ দফা দাবিতে সদর মহকুমা শাসকের কাছে গন ডেপুটেশন প্রদান করল সিট্যূ৷ এদিন সিট্যু সদর মহকুমা কমিটির উদ্যোগে এক প্রতিনিধি দল দাবি সনদ তুলে দেন৷


তবে মহকুমা শাসকের পরিবর্তে অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস এই ডেপুটেশন গ্রহণ করেন৷ এই দাবি গুলি অবিলম্বে কার্যকর করা না হলে সিট্যু আগামী দিনে আন্দোলনে নামব বলে হুঁশিয়ারি দেন সিট্যু নেতা অমল চক্রবর্তী৷ মহকুমা শাসক কি আশ্বাস দিয়েছেন এই বিষয়ে শ্রমিকদের অবগত করা হবে বলেও জানান তিনি৷


এদিন এর পাশাপাশি সদর মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিট্যু৷ এদিকে সি আই টি ইউ নেতা সমর চক্রবর্তী বলেন চিকিৎসক নার্স নিয়োগ করার বিষয়ে দাবি জানিয়ে আসলেও সরকারের কোনো হেলদোল নেই৷
এপিএল এবং বিপিএল ভোক্ত পরিবার বাছাই না করে ইতিমধ্যে সরকারকে প্রথমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করলেন তিনি৷ তিনি আরো বলেন যদি সরকার সহসাই ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান তিনি৷ ডেপুটেশন প্রদানকালে এছাড়া উপস্থিত ছিলেন তপন দাস, নির্মল রায় প্রমুখ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top