News Flash

  • Home
  • Uncategorized
  • কোবিন্দ থেকে মোদী, মিলখা-প্রয়াণে শোকস্তব্ধ অনেকেই
Image

কোবিন্দ থেকে মোদী, মিলখা-প্রয়াণে শোকস্তব্ধ অনেকেই

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও, করোনা-পরবর্তী সমস্যায় ভুগছিলেন কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং। শুক্রবার রাতে চন্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মিলখা সিং। মিলখা-প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতাও শোকপ্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি : শোকবার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, “স্পোর্টিং আইকন মিলখা সিংয়ের প্রয়াণ হৃদয়কে দুঃখে ভরিয়ে তুলল। তাঁর সংগ্রাম ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা জোগাতে থাকবে।”

প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী টুইট করে শোক-বার্তায় জানিয়েছেন, ‘মিলখা সিংয়ের প্রয়াণে আমরা এক বিশাল ক্রীড়াবিদকে হারালাম, যিনি দেশের স্বপ্নকে ধরতে পেরেছিলেন। অসংখ্য ভারতীয়র হৃদয়ে বিশেষ স্থান অধিকার করেছিলেন তিনি। তাঁর ব্যক্তিত্ব তাঁকে কোটি কোটি মানুষের মনে জায়গা করে দিয়েছিল। তাঁর প্রয়াণে গভীর শোকাহত।’ আরও একটি টুইটে মোদী লেখেন, ‘কয়েক দিন আগেই মিলখা সিংয়ের সঙ্গে আমার কথা হয়েছিল। সেটাই যে শেষ কথা হবে জানতাম না। তাঁর জীবনের লড়াই থেকে শক্তি নিক অসংখ্য উঠতি ক্রীড়াবিদ। তাঁর পরিবার ও ভক্তদের আমি সমবেদনা জানাই।’

স্বরাষ্ট্রমন্ত্রী : টুইট করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি টুইটে লেখেন, ‘ভারতের কিংবদন্তি ক্রীড়াবিদ, উড়ন্ত শিখ, মিলখা সিংয়ের প্রয়াণে দেশ শোকাহত। বিশ্বের ক্রীড়াজগতে তাঁর অনেক অবদান রয়েছে। তাঁর পরিবারকে আমার সমবেদনা।’

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী : দেশের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু টুইটে লেখেন, ‘আমি প্রতিজ্ঞা করছি আমরা আপনার শেষ ইচ্ছে পূরণ করব। ভারত একজন নক্ষত্রকে হারাল। মিলখা সিং আমাদের ছেড়ে গেলেও প্রত্যেক ভারতীয়কে উদ্বুদ্ধ করবেন। তাঁর পরিবারকে আমি সমবেদনা জানাই। আত্মার শান্তি কামনা করছি।’

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top