News Flash

  • Home
  • Uncategorized
  • স্কুলগুলিতে পাঠ্যপুস্তক বিতরণ শুরু ২১ জুন
Image

স্কুলগুলিতে পাঠ্যপুস্তক বিতরণ শুরু ২১ জুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ আগামী ২১ জুন থেকে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর সুকলের ছাত্রছাত্রীদের পাঠপুস্তক বিতরণ প্রক্রিয়া শুরু করবে৷ তাতে ছাত্রছাত্রীরা আগামী শিক্ষাবর্ষের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে পারবে৷ শুক্রবার শিক্ষামন্ত্রী মহাকরণে এই সংবাদ জানিয়েছেন৷


তিনি বলেন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ করে দেয়ার জন্য সুকলের প্রধানশিক্ষক এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বলা হয়েছে৷ অন্যদিকে, তিনি জানান কোনও সুকলেই ক্লাস চালু করা হচ্ছে না তবে সুকলের পঞ্চাশ শতাংশ শিক্ষক শিক্ষিকাকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে৷ তবে সুকলে কত সংখ্যক শিক্ষক ও অশিক্ষক কর্মীর প্রয়োজন পড়বে পাঠ্যপুস্তক বিতরণ করার জন্য সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়া হয়েছে প্রধানশিক্ষককে৷


শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ৬৮টি শিরোনামের ২৯ লক্ষ পাঠ্যপুস্তক প্রথম থেকে অষ্টম স্রেণীর জন্য ছাপানো হয়েছে৷ এর মধ্যে ২৭ লক্ষ ৫৪ হাজার ৯০০ টি বই এসেছে ৬৩টি শিরোনামের৷ বাকি ৫টি শিরোনামে ১ লক্ষ ৪৫ হাজার ১০০ টি বই আসার পথে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top