News Flash

  • Home
  • Uncategorized
  • বাছাই পর্বে উত্তীর্ণ ১৫৬ জন চিকিৎসকের তালিকা প্রকাশ টিপিএসসির
Image

বাছাই পর্বে উত্তীর্ণ ১৫৬ জন চিকিৎসকের তালিকা প্রকাশ টিপিএসসির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ ত্রিপুরায় করোনা-প্রকোপের মধ্যে চিকিসক নিয়োগে বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ ত্রিপুরা লোকসেবা আয়োগ (টিপিএসসি) বাছাই পর্ব উত্তীর্ণ ১৫৬ জন চিকিৎসকের তালিকা প্রকাশ করেছে৷ তবে, তফশিলি জনজাতি (এসটি) শ্রেণিভুক্ত আটটি পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থী মিলেনি৷ তাই ওই পদ খালি রয়েছে৷ মূলত, ১৬৪ জন চিকিৎসক নিয়োগে প্রক্রিয়া শুরু হয়েছিল৷


করোনা মোকাবিলায় চিকিৎসক স্বল্পতা প্রতিবন্ধকতা তৈরি করুক, সেই পরিস্থিতি এড়াতে জরুরি ভিত্তিতে ত্রিপুরা সরকার ১৬৪ জন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল৷ টিপিএসসি ৪৯২ জনের প্রাথমিক তালিকা তৈরি করে তাঁদের ইন্টারভিউ-এর জন্য প্রস্তুতি নিয়েছিল৷ গত ৩১ মে থেকে তাঁদের ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল৷
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় গত ৭ মে ত্রিপুরায় জরুরি ভিত্তিতে চিকৎসক নিয়োগে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল৷ টিপিএসসি-র মাধ্যমে ১৬৪ জন চিকিৎসক নিয়োগ করা হবে৷ ওই নিয়োগের পরীক্ষায় ১০০ নম্বর এপিআই এবং ১৫ নম্বর ইন্টারভিউ-এর জন্য বরাদ্দ ছিল৷ তবে, করোনায় আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিতদের ১০ নম্বর ইনসেনটিভ দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, বর্তমানে এমবিবিএস ১১৮টি, হোমিওপ্যাথি ৩টি এবং বিডিএস ২৭টি শূন্যপদ রয়েছে৷ অন্যদিকে, এমবিবিএস ৯৯৭ জন, হোমিওপ্যাথি ১৮ জন, আয়ুর্বেদিক ৪২ জন এবং বিডিএস ৫৩ জন মোট ত্রিপুরা সরকারের অধীনে বিভিন্ন হাসপাতালে ১,১১০ জন চিকিৎসক কর্মরত রয়েছেন৷ এছাড়া, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি মিলিয়ে ২০৫ জন, বিডিএস ৪৮ জন এবং এমবিবিএস ৫ জন চিকিৎসক কর্মরত রয়েছেন৷


১৬৪ জন এমবিবিএস চিকিৎসক নিয়োগে টিপিএসসি ৪৯২ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল৷ ওই নিয়োগ প্রক্রিয়ায় তফশিলি জনজাতি (এসটি) ১০১টি শূন্যপদে ৯৮ জন, তফশিলি জাতি (এসসি) ২৮টি শূন্যপদে ৮৩ জন এবং সাধারণ শ্রেণির ৩৫টি শূন্যপদে ৩১১ জন আবেদন জমা দিয়েছিলেন৷ তাঁদের মধ্যে বাছাই পর্বে উত্তীর্ণ ১৫৬ জন চিকিৎসকের তালিকা প্রকাশ করেছে টিপিএসসি৷ তাতে, তফশিলি জনজাতি (এসটি) ৯৪ জন, তফশিলি জাতি (এসসি) ৩১ জন এবং সাধারণ শ্রেণিভুক্ত ৩১ জন স্থান পেয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top