News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বিজেপিতে কোন বিভেদ নেই : সুব্রত
Image

রাজ্যে বিজেপিতে কোন বিভেদ নেই : সুব্রত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ ত্রিপুরায় বিজেপিতে কোন বিভেদ নেই৷ আজ সাংবাদিক সম্মেলনে দৃঢ়তার সাথে একথা বলেন প্রদেশ বিজেপি প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী৷ তাঁর কথায়, বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের ডাকা বৈঠকে সকলেই অংশ নিয়েছেন৷ ত্রিপুরায় সাংগঠনিক বিষয় নিয়ে মত বিনিময় করেছেন৷ তাতে প্রমাণিত হয়েছে সকলে একত্রে রয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় পাহাড়ে দলের শক্তি একই রয়েছে৷ জনজাতি কর্মীরা আক্রান্ত হচ্ছেন ঠিকই৷ কিন্ত, গণতন্ত্রের রক্ষায় পরিস্থিতি মোকাবিলায় বিজেপি প্রশাসনের উপরই নির্ভরশীল৷


এদিন তিনি বলেন, বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ ত্রিপুরাউ দুই দিনের সফরে এসে সাংগঠনিক বিষয়ে খোজ খবর নিয়েছেন৷ বিভিন্ন বিষয়ে আমাদের দীশা নির্দেশ করেছেন৷ পাশাপাশি সরকার পরিচালনায় দল আরও কিভাবে ভূমিকা রাখবে সে বিষয়ে পরামর্শ দিয়ে গেছেন৷ তিনি বলেন, ত্রিপুরায় বিজেপি সংগঠন যথেষ্ট শক্তিশালী৷ তাকে আরও কিভাবে সুসংহত করা যায় সেবিষয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্দেশ দিয়েছেন৷ তাঁর কথায়, দুই দিনে দলীয় সাংগঠনিক বিষয়ে ইতিবাচক এবং সদর্থক আলোচনা হয়েছে৷ দল পরিচালনায় ন্যুনতম ত্রুটি-বিচ্যুতি না থাকে সেদিকে সতর্ক করেছেন সংগঠন মন্ত্রী৷


সুব্রতবাবু বলেন, ত্রিপুরায় বিজেপিতে কোন বিভেদ নেই৷ প্রত্যেকেই এক পরিবারের সদস্য হিসেবে রয়েছি আমরা৷ তাঁর বক্তব্য, এক পরিবারে থাকতে গেলে মতের অমিল হওয়া অস্বাভাবিক নয়৷ কিন্ত, সেই সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হয়েছে৷ তাঁর সাফ কথা, আমরা সকলে একত্রে রয়েছি তাই সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ডাকে প্রত্যেকে আলোচনায় অংশ নিয়েছেন৷ মত বিনিময় করেছেন৷ তাঁর কথায়, ত্রিপুরায় বিজেপির পরিবার অনেক বড় হয়েছে৷ অতীতের তুলনায় ব্যাপ্তি অনেক বেড়েছে৷ ফলে, যারা দলছুট হয়েছেন তাদের অনুরোধ ফিরে আসুন৷ নিজের দল ভেবে পুণরায় যোগ দিন৷ তিনি বলেন, বিজেপি আত্মিক সম্পর্কের ভিত্তিতে কাজ করে৷ তাই, নেতা-কর্মী থেকে শুরু করে নতুন ও পুরনো প্রত্যেকেই বিজেপির অমূল্য সম্পদ৷


এদিন তিনি সাফ জানিয়েছেন, এডিসি নির্বাচনের পর পাহাড়ে বিজেপির সগঠন দুর্বল হয়ে যায়নি৷ বরং কিছু কিছু ক্ষেত্রে আক্রমনের শিকার হয়েও পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে না বিজেপি৷ তিনি বলেন, গণতন্ত্র রক্ষা করাই বিজেপির একমাত্র লক্ষ্য৷ তাই, শাসক দল হয়েও আক্রান্ত হলে বিচারের জন্য আমরা প্রশাসনের উপরই নির্ভরশীল৷ তাঁর হুশিয়ারী, যারা ভয় দেখানোর চেষ্টা করছেন, মনে রাখবেন বিজেপি-কে কোনভাবেই আটকানো যাবে না৷

এদিকে, আজ তিনি কটাক্ষের সুরে বলেন, ত্রিপুরায় ইতিপূর্বে দুইবার তৃনমূল কংগ্রেস ক্ষমতা দখলের চেষ্টা করেছিল৷ কিন্ত, ব্যর্থ হয়েছে৷ তাঁর কথায়, কোন দল আসবে, কোন দল যাবে, সেবিষয়ে বিজেপি মোটেও চিন্তিত নয়৷ অন্তত গণতন্ত্রে এবিষয়ে আপত্তি থাকার কথা নয়৷ তবে, ইতিপূর্বে প্রমাণিত হয়েছে, ত্রিপুরার মানুষ বহিরাগত আঞ্চলিক দলকে গ্রহণ করেননি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top