News Flash

  • Home
  • Uncategorized
  • লংতরাইয়ে কিশোরীকে ধর্ষণ, পরে মৃত্যু হল হাসপাতালে
Image

লংতরাইয়ে কিশোরীকে ধর্ষণ, পরে মৃত্যু হল হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ রক্তাক্ত অবস্থায় ষোড়শী নাবালিকার জি বি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে৷ পরিবারের অভিযোগ, তাঁকে ধর্ষণের পর খুনের উদ্দেশ্যে রক্তাক্ত করে পালিয়েছে দুসৃকতিকারীরা৷ লংতরাইভ্যালি মহকুমায় ওই ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে৷ পুলিশ প্রথমে মারাত্মক আঘাতের মামলা নিয়েছিল৷ এখন খুনের মামলা রুজু করা হবে বলে জানিয়েছেন আমবাসা থানার ওসি হিমাদ্রি সরকার৷


জানা গেছে, লংতরাইভ্যালি মহকুমায় অন্যরাম পাড়ায় এক ষোলো বছরের নাবালিকাকে ঘরের ভেতরেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তার পরিবারের সদস্য৷ তাঁর বাবা-মা পেশায় জুম চাষী৷ জুম চাষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে মেয়েকে ঘরের ভেতরে নগ্ণ অবস্থায় মাটিতে পরে থাকতে পান৷ তার দেহে অজস্র আঘাতের চিহ্ণ রয়েছে৷ তাঁর মা জানিয়েছেন, মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার দিতেই প্রতিবেশীরা ছুটে আসেন৷ খবর দেওয়া হয় পুলিশে৷ খবর পেয়ে পুলিশ ছুটে আসেন৷ কিন্ত, তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে নিয়ে জিবি হাসপাতালে যাই৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে৷ তাঁর অভিযোগ, নির্জনতার সুযোগে দুসৃকতিকারীরা তার মেয়েকে ধর্ষণ করে খুনের উদ্দেশ্যেই রক্তাক্ত করে পালিয়েছে৷


এদিকে, প্রাথমিকভাবে পুলিশ ওই ঘটনায় মারাত্মক আঘাতের মামলা নিয়েছে৷ আমবাসা থানার ওসি হিমাদ্রি সরকার জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে ওই নাবালিকা-কে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে৷ কিন্ত, এখন যেহেতু তার মৃত্যু হয়েছে৷ তাই, এখন খুনের মামলা রুজু হবে৷

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top