News Flash

  • Home
  • Uncategorized
  • অতিরিক্ত বেতন নিচ্ছেন মুখ্য তথ্য কমিশনার, ফেরত চেয়ে নোটিশ
Image

অতিরিক্ত বেতন নিচ্ছেন মুখ্য তথ্য কমিশনার, ফেরত চেয়ে নোটিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ গত জুলাই থেকে অতিরিক্ত বেতন নিচ্ছেন ত্রিপুরা পুলিশের প্রাক্তন মহা নির্দেশক তথা মুখ্য তথ্য কমিশনার অকিল কুমার শুক্লা৷ তাই ত্রিপুরা সরকার তাঁকে অতিরিক্ত বেতন আদায়ে নোটিশ পাঠিয়েছে৷ তিনি প্রতি মাসে ১ লক্ষ ১ হাজার ৫০০ টাকা অতিরিক্ত গ্রহণ করেছেন৷


ত্রিপুরা সরকারের উপসচিব এম রেমা এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, প্রাক্তন পুলিশ কর্তা গত বছর ১৩ জুলাই থেকে ২ লক্ষ ৩৩ হাজার ১২৫ টাকা বেতন হিসেবে পেয়েছেন যা অতিরিক্ত বলেই প্রমাণিত হয়েছে৷ বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসেবে এ কে শুক্লা ২ লক্ষ ২৫ হাজার টাকার সাথে ১৭ শতাংশ মহার্ঘ্য ভাতা ১৯,১২৫ টাকা এবং পেনশন বাবদ ১ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা বাদ দিয়ে ১ লক্ষ ৩১ হাজার ৬২৫ টাকা বেতন পাওয়ার অধিকারী৷


কিন্তু তিনি গত জুলাই থেকে ২ লক্ষ ৩৩ হাজার ১২৫ টাকা বেতন গ্রহণ করেছেন৷ এক্ষেত্রে তিনটি ভাতা বাবদ তিনি ১ লক্ষ ১ হাজার ৫০০ টাকা প্রতি মাসে অতিরিক্ত পেয়েছেন৷ ওই ভাতা পাওয়ার তিনি অধিকারী নন৷ বিজ্ঞপ্তি অনুসারে, ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে, অতিরিক্ত ১ লক্ষ ১ হাজার ৫০০ টাকা করে প্রতি মাসে প্রদেয় অর্থ মুখ্য তথ্য কমিশনার এ কে শুক্লার কাছ থেকে আদায় করা হবে৷


প্রসঙ্গত, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক পদে অবসরে যাওয়ার পর এ কে শুক্লা রাজ্য পুলিশি দায়বদ্ধতা কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হন৷ এর পর তিনি রাজ্যের মুখ্য তথ্য কমিশনার পদে পদোন্নতি পান৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top