News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে ১৮ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ পুলিশ-বিএসএফের জালে দুই
Image

খোয়াইয়ে ১৮ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ পুলিশ-বিএসএফের জালে দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ নেশা বিরোধী অভিযানে নেমে বিরাট সাফল্য পেয়েছে বিএসএফ ও পুলিশের যৌথ বাহিনী৷ নেশা সামগ্রী সহ দুই নেশা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ৷


বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে ছয়টা নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে খোয়াই জেলার পহরমুড়া থানাধীন ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া পহরমুড়া গ্রামে ৪ নম্বর ওয়ার্ডে অভিযানে যায় বিএসএফ- এর ৮০ ও ১৯১ নম্বর ব্যাটালিয়ানের জওয়ান ও পুলিশের যৌথ বাহিনী৷ ওই অভিযানে ৯৯৩টি ইয়াবা ট্যাবলেট, ২০.৮০ গ্রাম ব্রাউন সুগার, ভারতীয় মুদ্রায় ৬১,৪০০ টাকা, ৩,৫০০টি ছোট অ্যাম্পলস, ২-টি ল্যাপটপ, ৪-টি মোবাইল ফোন, টিআর ০৬ এ ০৫১৯ নম্বরের মারুতি অল্টো কার এবং ২-টি দ্বিচক্র যান উদ্ধার হয়েছে৷ এগুলোর বাজারমূল্য ১৮ লক্ষ ১৮ হাজার ৯০০ টাকা৷ সাথে দুই নেশাকারবারিকেও আটক করা সম্ভব হয়েছে৷

তাঁর কথায়, দুই নেশাকারবারিকে অপরজিত রায় এবং তার সহযোগী আপ্পুচন্দ্র দাস বলে শনাক্ত হয়েছেন৷ নেশা সামগ্রী সহ দুই নেশাকারবারিকে খোয়াই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top