News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে আগরতলায় সিপিএমের প্রতিবাদ
Image

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে আগরতলায় সিপিএমের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে আগরতলা দুর্গাবাড়ি পেট্রোল পাম্পের সামনে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়৷ পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীসহ প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করেছে সিপিআইএম৷


বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সদর মহকুমা কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করেন গত ২রামে থেকে এখনো পর্যন্ত দেশে ২১ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করা হয়েছে৷ আন্তর্জাতিক বাজারে যেখানে অপরিশোধিত তেলের দাম কমেছে সেক্ষেত্রে আমাদের দেশে পেট্রোলের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি করা হচ্ছে৷ কপর্োরেট দের সুবিধা পাইয়ে দিতে কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি ঘটায় বলে সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷ বর্তমান বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে দেশে লুটের রাজত্ব চলছে বলেও অভিযোগ করা হয়৷


পেট্রোপণ্যের দাম অবিলম্বে কমানোর জন্য কেন্দ্রীয় সরকারকে ভূমিকা নিতে দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ৷ বৃহস্পতিবার আগরতলা সহ রাজ্যের চারটি জায়গায় প্রতীকি আন্দোলন কর্মসূচি পালন করা হয়৷ কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের মূল্য কমানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করে সিপিআইএম আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে৷


বর্তমানে রাজ্যে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গেছে৷ ডিজেলের দাম লিটার প্রতি প্রায় ১০০টাকা ছূই ছূই৷ জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ তাতে দেশের গরীব অংশের মানুষের ওপর মারাত্মক আঘাত নেমে আসতে পারে বলে আশঙ্কা৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top