News Flash

  • Home
  • Uncategorized
  • ঘরের মধ্যেই অগ্ণিদগ্দ হয়ে সত্তরোর্ধ বৃদ্ধার মৃত্যু
Image

ঘরের মধ্যেই অগ্ণিদগ্দ হয়ে সত্তরোর্ধ বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ নিজ ঘরেই জীবন্ত দগ্দ ৭০ বছর বয়সী বৃদ্ধা৷মৃতার নাম রেনুবালা দাস৷ঘটনা ফটিকরায় থানাধীন রাধানগর ৫নং ওয়ার্ডে৷
ফটিকরায়ের রাধানগরে জীবন্ত দগ্দ হয়ে মৃত্যু হলএক বৃদ্ধার৷ঘটনার বিবরনে জানা যায়, রাধানগরে ভাইয়ের বাড়িতে একাই একটি আলাদা ঘরে থাকতেন রেনুবালা৷বুধবার রাত আনুমানিক বারোটা নাগাদ বাড়ির লোকজন ঘর থেকে বেরিয়ে দেখতে পান আগুনের লেলিহান শিখা পুরো ঘরকে গ্রাস করে ফেলেছে৷


ততক্ষনে ঘরের ভেতরেই আগুনে অধিকাংশ দগ্দ হয়ে যান ঐ বৃদ্ধা৷জানালেন মৃতের ভাই৷খবর পেয়ে ছুটে আসেন পাড়াপড়শীরা৷সাথে সাথে দমকল বাহিনীকে খবর দিলে দমকল কর্মীরা সেখানে ছুটে গেলেও সরু রাস্তার কারনে ঘটনাস্থলে পৌছতে পারেনি দমকলের ইঞ্জিন৷ফলে স্থানীয়রাই হাত লাগায় আগুন নেভানোর কাজে৷স্থানীয়দের প্রচেষ্টায় আগুন আয়ত্বে এলেও শেষ রক্ষা হয়নি বৃদ্ধার৷মৃতার পরিবার এবং স্থানীয়দের কথায় দমকলের ইঞ্জিন যদি ঘনটাস্থলে পৌছাতে পারতো তবে হয়তো অন্তত প্রাণে বাঁচাতে পারতেন রেনুবালা দেবীকে৷অভিযোগ সরু রাস্তা দিয়ে দমকলের ইঞ্জিন যেতে না পারাতেই প্রাণ হারাতে হয়েছে বৃদ্ধাকে৷অবশ্য স্থানীয়দের প্রচেষ্টায় এদিন অগ্ণিকাণ্ডের হাত থেকে রেহাই পেয়েছে অশপাশের অন্যান্য বসতবাড়ি৷

ভবিষ্যতে এধরনের ঘটনা যাতে আর না ঘটে তারজন্য স্থানীয়রা দাবি তুলেছেন গ্রামে প্রবেশের রাস্তা প্রশস্ত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য৷ঘটনার খবর পেয়ে ছুটে যায় ফটিকরায় থানার পুলিশ৷দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য৷ মৃতার ময়না তদন্তের পর মৃতদেহটি তুলে দেওয়া হয় আত্মীয়-পরিজনদের হাতে৷আগুন লাগার কারন নিয়ে ধোয়াশায় পুলিশ৷ঘটনার তদন্ত করে দেখা হবে বলে জানালেন পুলিশ আধিকারিক৷ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়৷বৃদ্ধার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top