News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি এইমস-এর ন’তলায় আগুন, দমকলের তৎপরতায় দ্রুত আয়ত্তে
Image

দিল্লি এইমস-এর ন’তলায় আগুন, দমকলের তৎপরতায় দ্রুত আয়ত্তে

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): আগুন লাগল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ। বুধবার রাত ১০.৩০ মিনিট নাগাদ এইমস-এর ন’তলায় আগুন লাগে। রাতের অন্ধকারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় ন’তলায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর আগুন নেভাতে আসে দমকলের মোট ২২টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। শর্ট সার্কিটই আগুন লাগার প্রকৃত কারণ বলে মনে করা হচ্ছে।
এইমস সূত্রের খবর, ন’তলায় কনভারজেন্স ব্লকে আগুন লাগে। এই ব্লকে মূলত ল্যাবরেটরি ও পরীক্ষার সঙ্গে যুক্ত অন্যান্য বিভাগ রয়েছে। দমকল জানিয়েছে, ন’তলায় একটি রেফ্রিজারেটর থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। ডেপুটি দমকল অফিসার সুনীল চৌধুরী জানিয়েছেন, “রাত ১০.৩০ মিনিট নাগাদ আগুন লাগার খবর পেয়েছিল দমকল। ২২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।”

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top