News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image

কদমতলায় রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের সরসপুর ন্যায্যমূল্যের দোকান এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ভোক্তারা৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন তারা৷


আজব এক ন্যায্যমূল্যের দোকান৷ এই আজব ন্যায্য মূল্যের দোকানটি মর্জি মাফিক খোলা সহ রয়েছে অনিয়মের নানা অভিযোগ৷ অবশেষে সোচ্চার গ্রাহকরা৷ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন খাদ্য দপ্তরকে৷ঘটনা উত্তর ত্রিপুরার সরসপুর নায্যমূল্যের দোকানে৷


ঘটনার বিবরণে জানা যায়, উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন সরসপুর ন্যায্য মূল্যের দোকানটি আগেও মর্জি মাফিক খোলা হতো৷ চরম অনিয়মের অভিযোগ সংবাদ মাধ্যমে স্থান করে নিয়েছিল৷ কিন্তু গুরুতর অভিযোগ উঠেছে সরসপুর ন্যায্য মূল্যের দোকানটির বিরুদ্ধে৷ গ্রাহকদের অভিযোগ,ন্যায্য মূল্যের দোকান খোলার কথা সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত৷ আবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত৷ এটাই সরকারি নিয়ম নির্দেশিকা৷


কিন্তু সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ন্যায্য মূল্যের দোকান মালিক নিশিকান্ত নাথ৷গ্রাহকদের অভিযোগ,নায্যমূল্যের দোকান মালিক মর্জি মাফিক দোকান খুলছেন ও বন্ধ করছেন৷ তাছাড়া সরসপুর ন্যায্যমূল্যের দোকানে -সামগ্রী মেপে দেওয়ার দায়িত্বে রয়েছে গৌরঙ্গ নাথ নামে এক ব্যক্তি৷ তিনি পরিমাণ থেকে কমিয়ে সকল সামগ্রী গ্রাহকদের দেন বলে অভিযোগ৷ আর সেই অনিয়মের অভিযোগ করলে প্রতিবাদী গ্রাহকদের চুপিসারে বকেয়া সামগ্রী দিয়ে ধামাচাপা দেন কর্মচারী গৌরাঙ্গ৷আর যারা রেশন সামগ্রী মেপে দেওয়ার ক্ষেত্রে অনিয়ম টের পান না অথবা অভিযোগ করেন না,সেই সকল গ্রাহকরা ন্যায্য রেশন সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন৷এই অভিযোগ দীর্ঘদিনের৷ বুধবার ন্যায্যমূল্যের দোকানের গ্রাহকদের চোখে অনিয়ম ধরা পড়লে গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন৷একগুচ্ছ অভিযোগের পাহাড় ছুঁড়ে দেন সরসপুর ন্যায্যমূল্যের দোকান মালিক ও কর্মচারীর বিরুদ্ধে৷ উত্তেজিত গ্রাহকরা দাবি তুলেন, সংশ্লিষ্ট দপ্তর সরসপুর ন্যায্যমূল্যের দোকানের অনিয়মের দিকে নজর দিক এবং আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক৷ এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর সরসপুর ন্যায্য মূল্যের দোকানের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে?

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top