News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি প্রশাসনে ব্যবহৃত হবে ককবরক ভাষা, বিজ্ঞপ্তি জারি
Image

এডিসি প্রশাসনে ব্যবহৃত হবে ককবরক ভাষা, বিজ্ঞপ্তি জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ প্রশাসনিক কাজে এখন থেকে ব্যবহৃত হবে ককবরক ভাষা৷ এডিসি প্রশাসন এমনই সিদ্ধান্ত নিয়েছে৷ মূলত, ককবরক ভাষার জনপ্রিয়তা বাড়াতে এবং জনজাতি অংশের মানুষের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তিপ্রা মথা চেয়ারম্যান তথা জেলা পরিষদের নয়া কার্যনির্বাহী সদস্য প্রদ্যুৎকিশোর দেববর্মনের৷


এ-বিষয়ে এডিসি-র অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এক মেমোরান্ডামে জানিয়েছেন, ১৯৭৯ সালের ১৯ জানুয়ারি ত্রিপুরা গ্যাজেট বিজ্ঞপ্তি অনুযায়ী ককবরক ভাষা রাজ্যের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে৷ সে মোতাবেক ককবরক ভাষা এখন থেকে এডিসি-র প্রশাসনিক কাজে ব্যবহৃত হবে৷


তিপ্রা চেয়ারম্যান প্রদ্যুৎকিশোর দেববর্মন এডিসি প্রশাসনের এই সিদ্ধান্তে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন৷ এক টুইট বার্তায় তিনি বলেন, নতুন পরিষদ গঠনের ১০০ দিনের মধ্যেই প্রশাসনিক কাজে ককবরক ভাষা-কে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে৷ আমরা পুরো সিস্টেমকে বদলানোর প্রয়াস নিয়েছি যা জনজাতিদের ভাবাবেগে যথেষ্ট স্থান পাবে বলে বিশ্বাস৷ তারই প্রথম প্রয়াস হিসেবে কাউন্সিল ভবনের নাম ককবরকে লেখা হয়েছে৷ আরও অনেক পরিবর্তন হবে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top