বেঙ্গালুরু, ১৭ জুন (হি.স.) : কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে মুখ খুললেন বিধান পরিষদ সদস্য বিজেপি নেতা এইচ বিশ্বনাথ। বৃহস্পতিবার কর্নাটক বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা অরুণ সিংকে তিনি বলেন, বিদ্রোহ সামলানোর মতো নৈতিক জোর বা সাহস নেই ইয়েদুরাপ্পার। ৭৮ বছর বয়সী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কয়েকটি গুরুতর অভিযোগ করেছেন বিধান পরিষদের সদস্য বিশ্বনাথ। তাঁর বক্তব্য, ইয়েদুরাপ্পাকে আমরা সম্মান করি। কিন্তু তাঁর বয়স হয়েছে। স্বাস্থ্যও ভাল নেই। এই অবস্থায় তাঁর পক্ষে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়।
বিশ্বনাথের অভিযোগ, প্রশাসনের নানা কাজে ইয়েদুরাপ্পার পরিবার সবসময় হস্তক্ষেপ করে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর ছেলে সব ব্যাপারেই মতামত দেন। সম্প্রতি একটি বেসরকারি সংস্থাকে জলের দরে সরকার জমি লিজ দিয়েছে। মুখ্যমন্ত্রী বোর্ড মিটিং না করেই সেচপ্রকল্পে বরাদ্দ করেছেন ২০ হাজার কোটি টাকা।
২০১৯ সালে রাজ্যের জনতা দল সেকুলার ও কংগ্রেসের জোট সরকারের ১৮ জন বিধায়ক দলত্যাগ করে বিজেপির পক্ষে আসেন। তার পরেই বিজেপি সরকার গঠিত হয়। এদের মধ্যে বিশ্বনাথ অন্যতম ছিলেন। তিনি ছিলেন জেডিএসের বিধায়ক। তত্কালীন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও তাঁর বাবা এইচ ডি দেবগৌড়ার বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি বিজেপিতে যোগ দেন। পরে অবশ্য উপনির্বাচনে তাঁর পরাজয় হয়। এছাড়া আছেন ইয়েদুরাপ্পার একসময়কার ঘনিষ্ঠ কে এস ঈশ্বরাপ্পা। ইয়েদুরাপ্পার মতো তাঁরও বাড়ি শিমোগা জেলায়। রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী ঈশ্বরাপ্পা রাজ্যপাল বাজুভাই বালাকে চিঠি লিখে অভিযোগ করেছেন, ইয়েদুরাপ্পা তাঁর দফতরের কাজে হস্তক্ষেপ করছেন। পাঁচ পাতার ঐ চিঠিতে বলা হয়েছে, ইয়েদুরাপ্পা সব ব্যাপারে কর্তৃত্ব করতে ভালবাসেন। তিনি কয়েকটি গুরুতর ভুল করেছেন। গত বছর বিজেপির প্রবীণ বিধায়ক পাতিল ইয়াতনাল বলেছিলেন, ইয়েদুরাপ্পা আর বেশিদিন মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালাতে পারবেন না। তখন কর্নাটক বিজেপি তাঁর কথায় গুরুত্ব দেয়নি। ক্ষমতাশালী লিঙ্গায়েত নেতা ইয়েদুরাপ্পাকে এখনও পর্যন্ত মদত দিয়ে চলেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। তিনি দক্ষিণ ভারতে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। কর্নাটকে তিনিই বিজেপির মুখ।

ইয়েদুরাপ্পার বিরুদ্ধে মুখ খুললেন বিধান পরিষদ সদস্য বিজেপি নেতা এইচ বিশ্বনাথ
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















