News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আইনের শাসন ভেঙ্গে পড়েছে অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির
Image

রাজ্যে আইনের শাসন ভেঙ্গে পড়েছে অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ রাজ্যে আইনের শাসন ভেঙ্গে পড়েছে বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস৷ মঙ্গলবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন,বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব প্রতিশ্রুতি পালন করছে না সরকার৷ যুবসমাজকে নেশায় আসক্ত করে ডুবিয়ে রাখার চেষ্টা হচ্ছে৷ করোনা কারফিউ জারি করে বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের গৃহবন্দী করে রাখার কৌশল নেয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷


সরকারের ব্যর্থতা ও দুর্বলতা নিয়ে কোন ধরনের প্রতিবাদ করলে শাসকদলের দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হতে হচ্ছে বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের৷ শুধু তাই নয় ,রাজ্যের মা-বোনেরাও রাজ্যে নিরাপদ নয় বলে তিনি অভিযোগ করেন৷ রাজ্যে প্রতিদিন নারী নির্যাতন ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা সংঘটিত৷ নাবালিকা এবং শিশুরাও রেহাই পাচ্ছে না৷এ ধরনের কার্যকলাপ বন্ধ করতে সরকার ও প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেই স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব রয়েছে৷


অথচ তিনি রাজ্যের জনগণের নিরাপত্তা দিতে পারছেন না৷ এখনের কার্যকলাপকে তিনি দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেছেন৷ রাজ্যে নামেমাত্র করোণা কারফিউ বলবৎ রয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷ মানুষ অবাধে চলাফেরা করছে৷ ফলে করোনা ব্যাপকহারে ছড়াচ্ছে৷ করোণা কারফিউর কোন তোয়াক্কা না করে শাসকদল রাজ্যের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করে চলেছে বলেও তিনি অভিযোগ করেন৷ তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ কোন ব্যবস্থা নিচ্ছে না৷
অথচ বিরোধীদল কোথাও কোন ধরনেরকর্মসূচি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হচ্ছে৷এ ধরনের কার্যকলাপকে দ্বিচারিতা বলে কংগ্রেস দল আখ্যায়িত করেছে৷এ ধরনের কার্যকলাপ শুধু ত্রিপুরাতে নয় বিজেপি শাসিত রাজ্যে চলছে বলেও উল্লেখ করা হয়৷সাংবাদিক সম্মেলনের প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস আরো অভিযোগ করেন ,রাম মন্দির নির্মাণের নামে প্রচুর অর্থ রাজ্য থেকেও আদায় করা হয়েছে৷ সেই অর্থ নয়ছয় করা হয়েছে৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের শিলান্যাস করতে গিয়েছিলেন৷ যেহেতু এনিয়ে দুর্নীতির অভিযোগ ওঠেছে সেহেতু সিবিআই দিয়ে অভিযোগের তদন্ত করার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি জানিয়েছেন৷ প্রধানমন্ত্রী এই ইস্যুতে কেন মুখ খুলছেন না সেই প্রশ্ণও তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ রাজ্যে করোণা আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে কংগ্রেস দলের পক্ষ থেকে সাহায্য-সহায়তা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী প্রতিটি রাজ্য থেকে করোণায় মৃতের তালিকা সংগ্রহ করতে নির্দেশ দিয়েছেন৷ সেই নির্দেশ অনুসারে ত্রিপুরাতেও করোণায় মৃতদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস৷ এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তাপস দে প্রমূখ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top