News Flash

  • Home
  • Uncategorized
  • রাজগঞ্জে আগুনে ভস্মীভূত বাড়ি
Image

রাজগঞ্জে আগুনে ভস্মীভূত বাড়ি

রাজগঞ্জ, ১৫ জুন (হি. স.) : জলপাইগুড়ির রাজগঞ্জের সাহুডাঙ্গিতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি। মঙ্গলবার ঘটনাটি ঘটে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে তুষ্ঠামোহন রায় তাঁর ছেলে বিষ্ণু রায়কে নিয়ে থাকতেন। বাবা টোটো চালক এবং ছেলে দিনমজুর। প্রতিদিনের মত এদিন সকালে দু’জনেই কাজে চলে যান। সকাল ১১টা নাগাদ প্রতিবেশীদের নজরে পড়ে বাড়িতে আগুন লেগেছে। খবর দেওয়া হয় ফুলবাড়ি দমকল কেন্দ্রে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই ভস্মীভূত হয়ে যায় বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান শশীচন্দ্র বর্মন। প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। গ্রাম পঞ্চায়েতের তরফে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। আগুন লাগার সঠিক কারন জানতে ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top