News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্তের মৃতদেহ সত্কার নিয়ে ধুন্দুমার
Image

করোনা আক্রান্তের মৃতদেহ সত্কার নিয়ে ধুন্দুমার

অমরপুর, ১৪ জুন : করোণা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ দাহ করাকে কেন্দ্র করে অমরপুরের চন্ডিপাড়া শ্মশান ঘাটে তীব্র ক্ষোভ ও উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। অবশেষে শাসকদলীয় নেতা এবং প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

করোনা রোগীর মৃতদেহ সৎকারকে কেন্দ্র করে অমরপুর চন্ডিপাড়াস্থিত মহাশ্মশান চত্বরে উত্তেজিত হয়ে পড়েন এলাকার জনগন। ঘটনার বিবরনে জানা যায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমন একজনকে অম্পি ব্লক এলাকা থেকে অমরপুর চন্ডিপাড়াস্তিত মহাশ্মশানে দাহ করতে আনা হলে উত্তেজিত হয়ে পড়েন এলাকাবাসী। তাদের দাবি এই মহাশ্মশানটি একেবারে ঘনবসতি এলাকার মধ্যে রয়েছে। তাই এখানে করোনা আক্রান্ত হয়ে মৃতদের দেহ দাহ করা যাবে না। তাদের আরো দাবি মহাশ্মশানের চারপাশে রয়েছে কৃষিজ জমি। প্রতিদিন প্রচুর কৃষক কাজ করতে আসেন। তাই এই মহাশ্মশানে যাতে করোনায় আক্রান্ত হয় মৃতদের মৃতদেহ সৎকার না করা হয় সেই দাবি জানিয়েছেন তারা।

খবর পেয়ে ছুটে আসে বীরগঞ্জ থানার পুলিশ। পরবর্তী সময় যদিও শাসক দলের গোমতী জেলার সাধারন সম্পাদক প্রশান্ত পোদ্দারের প্রচেষ্টায় মৃতদেহ সৎকার করা হয় অমরপুর মহাশ্মশানটিতে। করোণা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ দাহ করাকে কেন্দ্র করে কেউ শাসকদলীয় নেতাকে দেখে নেবার হুমকি দিয়েছেন ,আবার কেউ মুখ খুলতে সাহস না পেলেও গোটা মহকুমা জুরে এই নেতাকে নিয়ে গুঞ্জন উঠতে শুরু করেছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top