News Flash

Image

ড্রেইনে রেল-র পাত উদ্ধার

বিলোনিয়া, ১৪ জুন : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার বাশ পদুয়া এলাকার মুজাফর নগরের একটি বাড়ির পার্শ্ববর্তী ড্রেইনের মধ্য থেকে চুরি যাওয়া রেলের পাত উদ্ধার করেছে বিলোনিয়া থানার পুলিশ। পাত গুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ড্রেইনের মধ্যে ফেলে রাখা হয়েছিল। রেল দপ্তরের লক্ষ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়ে গেলেও উদাসীন দপ্তর । অবশেষে খবরের জেরে নড়েচড়ে বসল বিলোনিয়া থানার পুলিশ ।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার উদ্ধার হয় বিলোনিয়া রেল স্টেশন থেকে চুরি যাওয়া রেল-র আরও তিনটি পাত। রেল-র পাত গুলি উদ্ধার হয় বিলোনিয়া বাশ পদুয়া পঞ্চায়েতের মুজাফর কলোনি থেকে । বিলোনিয়া থানার ইন্সপেক্টর তথা ওসি স্মৃতি কান্ত বর্ধন জানান, সকাল পৌনে এগারোটা নাগাদ পুলিশের কাছে খবর আসে মুজাফর নগরের এক বাড়ির পার্শ্ববর্তী ড্রেইনের মধ্যে রেলের পাত পড়ে আছে। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ । উদ্ধার করে তিনটি রেলের পাত। পাশাপাশি পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য ।

বিলোনিয়ার ভারত-বাংলা সীমান্তবর্তী বাশ পদুয়া গ্রাম পঞ্চায়েতের মুজাফর নগর থেকে রেল লাইনের পাত উদ্ধারের ঘটনায় ধারণা করা হচ্ছে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে পাত গুলি এখানে লুকিয়ে রাখা হয়েছিল । এক শ্রেণীর ভাঙ্গাচোরা কেনাবেচার সাথে জড়িত ব্যবসায়ীর হাত ধরে পাচার হচ্ছে বিলোনিয়া রেল লাইনের পাত। এমনটাই মনে করছে তথ্যভিজ্ঞ মহল ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top