News Flash

  • Home
  • খেলা
  • তিপ্রা’র সভাপতি বিজয় রাঙ্খল
Image

তিপ্রা’র সভাপতি বিজয় রাঙ্খল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ শুক্রবার তিপ্রা মথাতে যোগ দিলেন বিজেপি-র রাজ্য কমিটির সম্পাদিকা মনিহার দেববর্মা৷তিনি বলেছেন গত ৭ জুন প্রদেশ বিজেপি-র সভাপতি মানিক সাহার কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন৷ এই মুহূর্তে তিনি তিপ্রাসার জন্য কাজ করতে চান৷ এই কারণেই বিজেপি ত্যাগ করেছেন বলে তিনি জানান৷ তবে মনিহার কংগ্রেস ছেড়ে বিজেপি হয়ে মথায় যোগ দিয়েছেন৷ বিজেপি ছেড়ে জনজাতি নেত্রী মনিহার দেববার্মা বলেন, বিজেপির সাংগঠনিক দুর্বলতা রয়েছে৷

সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে বিজেপি-আইপিএফটি’র মধ্যে আসন বন্টন সঠিক ভাবে হয়নি বলেও মন্তব্য করেন তিনি৷ এদিন আইপিএফটি ছেড়ে তিপ্রামথাতে যোগ দিয়েছেন আইপিএফটি’র কেন্দ্রীয় কমিটির সদস্য বিরেশ দেববার্মা৷তিনি সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে ডেমছড়া-কচুছড়ার কেন্দ্রে আইপিএফটির প্রার্থী ছিলেন৷ বিজেপি আইপিএফটির রাজ্য স্তরের নেতা-নেত্রীর সঙ্গে আরও কিছু সংখ্যক ভোটার যোগ দিয়েছে তিপ্রামথাতে৷ আগামী দিনে আরও ভোটার তিপ্রার পতাকা তলে আসবে বলে জানিয়েছেন দল ত্যাগীরা৷ গত এডিসি ভোটের পর থেকেই পাহাড়ে দলত্যাগ অব্যাহত৷ এদিকে,, শুক্রবার প্রবীন জনজাতি নেতা তথা আইএনপিটির সভাপতি বিজয় রাঙ্খলকে তিপ্রা সভাপতি করার ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান প্রদুত কিশোর দেববর্মা৷

Releated Posts

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top