News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত হয়ে মৃত্যু অঙ্কিতার, খোজ নিলেন সাংসদ প্রতিমা
Image

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু অঙ্কিতার, খোজ নিলেন সাংসদ প্রতিমা

আগরতলা, ১২ জুন (হি. স.) : করোনা আক্রান্ত হয়ে মাত্র ১৪ বছরের শিশু কন্যা অঙ্কিতার মৃত্যু হয়েছে। আজ বিলোনিয়ায় তার বাবা-মার সাথে দেখা করে সমবেদনা জানান সাংসদ প্রতিমা ভৌমিক। প্রায় ৩০ মিনিট তাদের সাথে নানা বিষয়ে কথা বলেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।

সাংসদ প্রতিমা বলেন, করোনা আক্রান্ত হয়ে অল্প বয়সে না ফেরার দেশে চলে গেল বিলোনিয়ার অঙ্কিতা সেন। তাকে সবাই পূজা নামেই ডাকতেন। আজ বিলোনিয়ার বাঁশপাড়া কলোনি এলাকায় তার বাড়িতে গিয়ে তার মা-বাবার সঙ্গে দেখা করি এবং তাদেরকে সমবেদনা জানিয়েছি। আমি ঈশ্বরের নিকট তার আত্মার চিরশান্তি কামনা করেছি।

প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে জি বি হাসপাতালে অঙ্কিতার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে সারা রাজ্যের শোকের ছায়া নেমে এসেছে। করোনায় অনেকেই মারা যাচ্ছেন। কিন্ত, ফুটফুটে এক শিশু কন্যার অকালে চলে যাওয়া মেনে নেওয়া কষ্টকর। তার মা এখনো সন্তানের করুন পরিণতির শোক কাটিয়ে উঠতে পারেননি।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top