News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাসিত হওয়ার পর ক্রিকেট থেকে অবসর নিলেন অলি রবিনসন
Image

নির্বাসিত হওয়ার পর ক্রিকেট থেকে অবসর নিলেন অলি রবিনসন

লন্ডন, ১১ জুন (হি.স.) : বর্ণবিদ্বেষমূলক বিতর্কের জেরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নির্বাসিত ইংল্যান্ডের পেস বোলার অলি রবিনসন এবার ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। শুক্রবার তার কাউন্টি ক্লাব সাক্সেস এই খবর জানিয়েছে। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সাক্সেসের পক্ষ থেকে এদিন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, “ইংল্যান্ডের তরুণ এই পেসার বোলার পরিবারের সাথে সময় কাটানোর জন্য ক্রিকেট থেকে কিছু সময়ের জন্য বিরতি নিচ্ছেন।” তবে তিনি আবার কবে ২২ গজে ফিরবেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বর্ণবিদ্বেষমূলক বিতর্কের জেরে কড়া শাস্তির মুখে পড়েছেন অলি রবিনসন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন রবিনসন। এবার ক্রিকেট থেকে ছোট বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের এই পেসার। ২০১২-১৩ সালে টুইটারে বিতর্কিত পোস্ট করেছিলেন রবিনসন। সেই পোস্ট আবারও বর্তমান সময়ে সামনে আসে। অলি রবিনসন অবশ্য এত বছর পরে বিষয়টি প্রকাশ্যে আসার পরে ক্ষমা চেয়েছিলেন।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হয় রবিনসনের। অভিষেক টেস্টেই দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছিলেন ইংল্যান্ডের এই পেসার। শুধু তাই নয় প্রথম ইনিংসে যেখানে বার্নস ছাড়া কোন ব্যাটসম্যান কিউইদের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। সেখানে ৪২ রানের একটি ইনিংসও খেলেন রবিনসন।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top