News Flash

  • Home
  • Uncategorized
  • ‘আরও অনেকে যোগ দেবে যাঁরা বিশ্বাসঘাতকতা করেছে তাদের নেব না’ : মমতা বন্দ্যোপাধ্যায়
Image

‘আরও অনেকে যোগ দেবে যাঁরা বিশ্বাসঘাতকতা করেছে তাদের নেব না’ : মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১১ জুন (হি. স.): বিজেপি ত্যাগ করে ফের তৃণমূলে প্রত্যাবর্তন মুকুল রায়ের । শুক্রবার তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগদান মুকুল রায় ও তারপুত্র শুভ্রাংশু রায় । এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন মুকুল রায় । মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেত্রী  বলেন,  ‘আরও অনেকে যোগ দেবে, যাঁরা বিশ্বাসঘাতকতা করেছে তাদের নেব না, তাঁদের নেব না’ ।

মুকুল রায় যোগদানের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আরও অনেকে বিজেপি ছেড়ে আসবেন । আরও অনেকে যোগ দেবে । কিন্তু দলের সঙ্গে ভোটের আগে যাঁরা বিশ্বাসঘাতকতা করেছেন তাঁদের নেব না । কোথায় পিএম কেয়ারসের টাকা। কোথায় ভ্যাকসিনের জন্য ৩৫ হাজার কোটি টাকা । তৃণমূল নারদ-সারদায় যুক্ত নয়। আমাদের দল শক্তিশালী দল । নির্বাচনের সময় গদ্দারি করেছিল । মুকুল একটা কথাও বলেনি । নির্বাচনের সময় দলবিরোধী একটাও কথা বলেনি । নির্বাচনের সময় যাঁরা গদ্দারি করে বিজেপির হাত শক্তিশালী করেছে । তাদের আমরা নেব না। নরমপন্থী ও চরমপন্থী রয়েছে । যাঁরা গদ্দারি করে নিম্নরুচির পরিচয় দিয়েছেন তাঁদের নেব না’।  
সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুকুল ঘরের ছেলে ঘরে ফিরল । মুকুল রায়ের তৃণমূল প্রত্যাবর্তন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘ ভোটে বিপুল জয় পেয়েছি ।দল ইতিমধ্যেই শক্তিশালী। সাধারণ মানুষ সঙ্গে আছেন । মুকুল পুরনো পরিবারের ছেলে। ওকে চমকে-ধমকে এজেন্সি দেখিয়ে মুকুলের উপরে কম অত্যাচার হয়নি । মুকুল নিজেও মানসিক শান্তি পেল । শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল। মুখে বলতে পারত না । বিজেপি করা যায় না । বিজেপিতে যাঁরা আছে তাঁদের শোষণ এত বেশি । মানুষকে মনুষ্যত্ব নিয়ে বাঁচতে দেয় না। মুকুলের চলে আসা এটাই প্রমাণ । মুকুল ঘরের ছেলে ঘরে ফিরল ‘।

প্রসঙ্গত, ২০১৭ সালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকাকালীন দল ত্যাগ করেছিলেন মুকুল রায় । যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্ত গত কয়েকদিন ধরেই বেসুরো লক্ষ্য করা যাচ্ছিল মুকুল রায়কে । এরই মাঝে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পুরানো দলেই প্রত্যাবর্তন দলের ‘চাণক্য’- র । এদিন মুকুল রায়ের সঙ্গে তৃণমূলে প্রত্যাবর্তন হয় মুকুল পুত্র শুভ্রাংশু রায়েরও। এদিন তৃণমূল ভবনে মুকুল রায়ের তৃণমূলে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় । মুকুল রায় ও তার ছেলেকে উত্তরীয় পরিয়ে তৃণমূলের স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top