News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে কোভিডে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি, শাসক-বিরোধী বাকযুদ্ধ শুরু
Image

বিহারে কোভিডে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি, শাসক-বিরোধী বাকযুদ্ধ শুরু

পাটনা, ১০ জুন (হি.স.): কোভিডে মৃত্যুর পর্যলোচনা করেছে বিহার। আর তা করতে গিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা যে ভাবে লাফিয়ে বেড়েছে বিহারে তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই সংশোধনের পর সেখানে মৃতের সংখ্যা বেড়েছে প্রায় ৪ হাজার। আর তা নিয়েই শাসক ও বিরোধীদের মধ্যে শুরু হয়ে গেল বাক-যুদ্ধ। বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে বৃহস্পতিবার বলেছেন, “বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি কোভিডে যাঁরা মারা গিয়েছেন, সেই সংখ্যা অধিক হতে পারে। এরপরই জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।” মঙ্গল পান্ডে আরও বলেছেন, “১৫-২০ দিনের জন্য জেলাশাসকরা নজর রেখেছেন এবং রিপোর্ট প্রস্তুত করেছেন। এটা দু’দিনের কাজ নয়, ১৫-২০ দিন ধরে রিপোর্ট তৈরি করা হয়েছে, ছাড়া হয়েছে বুধবার। সরকারের প্রধান উদ্দেশ হল, মৃতদের পরিবারের কাছে পৌঁছে তাঁদের সাহায্য করা।”


এদিকে, একলাফে মৃত্যু বৃদ্ধি প্ৰসঙ্গে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর বিধায়ক ভাই বীরেন্দ্র বলেছেন, “যাঁরা টেস্ট করছেন, তাঁদের শুধু নেগেটিভ রিপোর্ট দিতে বলা হচ্ছে। নদীতে ভেসে যাওয়া দেহ বুঝিয়ে দিচ্ছে বিহারে কোভিডে মৃত্যুর সংখ্যা নিয়ে হেরফের করা হয়েছে। যা দেখানো হচ্ছে তার থেকে ১০ গুণ বেশি মৃত্যু হয়েছে।” উল্লেখ্য, নীতীশ কুমারের সরকার বুধবার যে হিসাব দিয়েছে, তাতে দেখা যাচ্ছে এক দিনে বিহারে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৭১ জনের। বিহারে এক দিনে এই মৃতের সংখ্যার জেরে দেশের দৈনিক মৃত্যু ৬ হাজার পার করেছে। বিহারে ৩ হাজার ৮৭১ জনের মৃত্যু যোগ হওয়ায় ওই রাজ্যে গোটা অতিমারি পর্বে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৪২৯ জনের।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top