News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড বিধি মেনেই এবার রথযাত্রা, পুরী ছাড়া ওডিশার সর্বত্র নিষিদ্ধ
Image

কোভিড বিধি মেনেই এবার রথযাত্রা, পুরী ছাড়া ওডিশার সর্বত্র নিষিদ্ধ

ভুবনেশ্বর, ১০ জুন (হি.স.): পুরী ছাড়া ওডিশার সর্বত্র এবার নিষিদ্ধ করা হল বার্ষিক রথযাত্রা, বৃস্পতিবার এমনই সিদ্ধান্ত নিল ওডিশা সরকার। কোভিড বিধিনিষেধ মেনেই এবারও রথযাত্রার আয়োজন হবে পুরীতে। তবে, ভক্তদের কোনও অনুমতি থাকবে না। শুধুমাত্র সেবায়েতরা রথযাত্রার অংশ নিতে পারবেন। তবে, সেবায়েতদের টিকা অবশ্যই নিতে হবে এবং কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক।  


ওডিশা স্পেশাল রিলিফ কমিশনার প্রদীপ কে জেনা জানিয়েছেন, “ভক্তদের অংশগ্রহণ ছাড়া, কোভিড বিধিনিষেধ মেনে এবার রথযাত্রার আয়োজন হবে পুরীতে। গত বছর সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী, রথযাত্রার বিধি মেনে চলা হবে।” তিনি আরও জানিয়েছেন, “শুধুমাত্র কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট থাকা সেবায়েতরাই রথযাত্রায় অংশ নেওয়ার সুযোগ পাবেন, টিকা অবশ্যই নিতে হবে সেবায়েতদের।

মুখ্য বিষয় :-
সাধারণ ভক্তদের রথযাত্রায় কোনও অনুমতি থাকবে না। সেবায়েতদের কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রথযাত্রার সময় ৫০০ জন সেবায়েত এক-একটি রথের রশি টানতে পারবেন। উৎসবের জন্য পুরীতে কারফিউ থাকবে, শুধুমাত্র অত্যাবশ্যক ও জরুরি পরিষেবার ক্ষেত্রে অনুমতি থাকবে। ওই দিন যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ওডিশার সর্বত্র শুধুমাত্র মন্দিরের ভিতরেই শুধুমাত্র আচার-অনুষ্ঠান পালন করা যাবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top