News Flash

  • Home
  • প্রধান খবর
  • চলচ্চিত্র জগতে অপূরণীয় খ্যাতি, প্রয়াত চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত
Image

চলচ্চিত্র জগতে অপূরণীয় খ্যাতি, প্রয়াত চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (হি.স.): শুন্যতা সৃষ্টি হল চলচ্চিত্র জগতে, প্রয়াত হলেন চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। পরিবার সূত্রের খবর, বহু দিন ধরেই কিনডির অসুখে ভুগছিলেন চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। চলছিল ডায়ালিসিসও। কিডনির সমস্যার সঙ্গে যুক্ত হয়েছিল ছিল তাঁর বার্ধক্যজনিত সমস্যা। সমস্ত চেষ্টা বিফল করে, বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ ঘুমের মধ্যেই পরলোক গমন করেছেন তিনি।
‘তাহাদের কথা’, ‘উত্তরা’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। এছাড়াও ‘দূরত্ব’, ‘নিম অন্নপূর্ণা’, ‘গৃহযুদ্ধ’, ‘ফেরা’, ‘বাঘ বাহাদুর’-তাঁর উল্লেখযোগ্য সিনেমা। চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে বাংলা চলচ্চিত্রে এক সোনালী অধ্যায়ের অবসান হল। চলচ্চিত্র পরিচালক ছাড়াও একজন কবি ছিলেন ১৯৪৪ সালের ১১ ফেব্রুয়ারি জন্ম নেওয়া বুদ্ধদেব দাশগুপ্ত।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top