News Flash

  • Home
  • খেলা
  • খুশি নয়, তবু কোপা আমেরিকা খেলতে রাজি ব্রাজিল
Image

খুশি নয়, তবু কোপা আমেরিকা খেলতে রাজি ব্রাজিল

ব্রাসিলিয়া, ৯ জুন (হি.স.) : শেষ মুহূর্তে দেশে টুর্নামেন্ট হওয়ার সিদ্ধান্তে খুশি নয় ব্রাজিলের জাতীয় ফুটবল টিম৷ তবে কোপা আমেরিকা খেলতে রাজি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা৷  বুধবারই কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করতে পারে ব্রাজিল ৷

করোনাভাইরাসে বিপর্যস্ত ব্রাজিলে শেষ মুহূর্তে কোপা আমেরিকা আয়োজনের সিদ্ধান্তে মোটেই খুশি নন ব্রাজিলিয়ান খেলোয়াড়রা৷ এ নিয়ে সোশাল মিডিয়ায় লাতিন আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল-এর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশও করেছেন৷ ব্রাজিল দলের মুখপাত্র তথা জনপ্রিয় প্রাক্তন ফুটবলার কার্লোস হেনরিক ক্যাসিমিরো জানিয়েছেন, ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা কোপা আমেরিকা আয়োজনের সম্পূর্ণভাবে বিরোধী। এছাড়াও ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার, থিয়াগো এবং ক্যাসিমিরো তিনজন কোপা আয়োজন নিয়ে অংশগ্রহণকারী বাকি দলের অধিনায়কদের মতামত জানতে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও শোনা গিয়েছিল৷ তবে শেষ পর্যন্ত টুর্নামেন্ট খেলতে রাজি হয়েছে ব্রাজিল৷

প্রসঙ্গত, লাতিন আমেরিকার দুই দেশ আর্জেন্তিনা ও কলম্বিয়ায় হওয়ার কথা ছিল কোপা আমেরিকা টুর্নামেন্ট৷ কিন্তু দেশের সরকার বিরোধী বিক্ষোভ ও সংঘর্ষের কারণে কলম্বিয়ায় কোপা আমেরিকার ম্যাচ আয়োজন না-করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল৷ আর করোনাভাইরাসের কারণে আর্জেন্তিনা সরকার লকডাউন ঘোষণা করায় লিওনেল মেসির দেশেও টুর্নামেন্ট না-করার কথা ঘোষণা করে কনমেবল৷ এর কয়েকদিনের মধ্যেই ব্রাজিলে টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নেয় লাতিন আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা৷

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top