News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরা নীতি আয়োগের ফ্রন্ট রানারের স্বীকৃতি পেয়েছে
Image

ত্রিপুরা নীতি আয়োগের ফ্রন্ট রানারের স্বীকৃতি পেয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ সাসটেইনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ স্থায়ী উন্নয়নের ক্ষেত্রে রাজ্যের অগ্রগতি নিয়ে নীতি আয়োগের ২০২০-২১ সালের প্রদত্ত ইণ্ডিকেটরে ত্রিপুরা উল্লেখযোগ্য স্বীকৃতি পেয়েছে৷ আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা জানান৷ সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্য সরকার ভিশন ২০৩০ কে সামনে রেখে ৭ বছরের স্ট্রেটেজি (কৌশল) এবং তিন বছরের জন্য অ্যাকশন প্ল্যান প্রনয়ণ করেছে৷ রাষ্ট্রসংঘের ঘোষিত ১৭টি ক্যাটাগরিকে সামনে রেখে নীতি আয়োগ দেশের বিভিন্ন রাজ্যের উন্নয়নের অগ্রগতির অবস্থান তুলে ধরেছে৷ শিক্ষামন্ত্রী জানান, গত বছর নীতি আয়োগের ইণ্ডিকেটরের প্রেক্ষিতে ত্রিপুরা পারফর্মার ছিল৷ এবছর স্থায়ী উন্নয়নের মাধ্যমে নীতি আয়োগের প্রদত্ত ইণ্ডিকেটর অনুসারে ত্রিপুরা পারফর্মার থেকে উন্নীত হয়ে ফন্ট্র রানার রাজ্যের স্বীকৃতি পেয়েছে৷ এক্ষেত্রে মোট ১২টি ফ্রন্ট রানার রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির মধ্যে ত্রিপুরা অন্যতম৷


সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী নীতি আয়োগের এবছরে প্রদত্ত ইণ্ডিকেটর অনুসারে ১৫টি ক্যাটাগরিতে ত্রিপুরার অবস্থান তথ্য সমেত তুলে ধরেন৷ এ বিষয়ে নীতি আয়োগের সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইণ্ডে’ অনুসারে ত্রিপুরা অনেকগুলি ক্ষেত্রেই এগিয়ে রয়েছে৷ দারিদ্র দূরীকরণের লক্ষ্যমাত্রায় ত্রিপুরা ৮২ পয়েন্ট নিয়ে ভাল অবস্থানে রয়েছে৷ এই সূচকে দেশের শুধুমাত্র ৩টি রাজ্য ত্রিপুরা থেকে এগিয়ে৷ ক্ষুধা নিমূর্লীকরণে ত্রিপুরা ৫২ পয়েন্ট পেয়েছে৷ সকলের জন্য সুুস্বাস্থ্য সূচকে ত্রিপুরা এবার ৬৭ পয়েন্ট পেয়েছে৷ গুণগত শিক্ষায়ও ত্রিপুরা নীতি আয়োগের প্রদত্ত ইণ্ডেে’ ভাল অবস্থানে রয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, অসমতা হাসের ক্ষেত্রে ত্রিপুরা ৮৫ পয়েন্ট নিয়ে সারা দেশে দ্বিতীয় স্থানে রয়েছে৷ পাশাপাশি উৎপাদন এবং ব্যয়ের মধ্যে সমতার ক্ষেত্রে ত্রিপুরা ৯৯ পয়েন্ট নিয়ে সারা দেশে প্রথম স্থানে অবস্থান করছে৷


শিক্ষামন্ত্রী জানান, শহরবাসী উন্নয়ন সূচকেও ত্রিপুরা ৬৭ পয়েন্ট নিয়ে ভাল অবস্থানে রয়েছে৷ একই সঙ্গে শান্তি, বিচার, ও মজবুত প্রতিষ্ঠান সূচকে ত্রিপুরা ৮০ পয়েন্ট নিয়ে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে৷ অনুরূপভাবে লিঙ্গ সমতা, জল ও শৌচাগার, সকলের জন্য বিদ্যৎ, অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, শিল্প উদ্ভাবন এবং পরিকাঠামো, জমির উপর অধিকার এবং জীবনযাপন ইত্যাদির নীতি আয়োগের স্থায়ী উন্নয়নের বিভিন্ন ইণ্ডিকেটর রাজ্যের অগ্রগতির বিভিন্ন ধাপ তথ্য সমেত সাংবাদিকদের কাছে তুলে ধরেন৷ সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে ত্রিপুরা৷ এক্ষেত্রে সকলের সহযোগিতা তিনি কামনা করেন৷
সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, সমগ্র রাজ্য সহ আগরতলা পুর নিগম এবং সমস্ত আরবান লোকাল বডি এলাকায় করোনা কার্ফুর মেয়াদ আগামী ১০ জন পর্যন্ত বাড়ানো হয়েছে৷

Releated Posts

ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে অসমে চার দিন রাত ৩.৩০টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ

গুয়াহাটি, ১৫ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল নির্বিঘ্নে উপভোগ করতে ফুটবলপ্রেমীদের সুবিধার কথা মাথায় রেখে গুয়াহাটির…

ByByNews Desk Jul 15, 2026

লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান

লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…

ByBySandeep Biswas Jul 11, 2026

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026
Scroll to Top