News Flash

  • Home
  • Uncategorized
  • সংক্রমণের হার নিম্নমুখী, আমেরিকায় দৈনিক করোনায় মৃত্যু ৫২০ জনের
Image

সংক্রমণের হার নিম্নমুখী, আমেরিকায় দৈনিক করোনায় মৃত্যু ৫২০ জনের

ওয়াশিংটন, ৫ জুন (হি.স.): আমেরিকায় কোভিডে সংক্রমণের হার আচমকাই অনেকটা কমে গেল, মৃত্যুর সংখ্যা অবশ্য ৫০০-র গন্ডি ছাড়িয়ে গিয়েছে। মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৫২০ জন রোগীর মৃত্যু হয়েছে। আমেরিকায় শুক্রবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬,৯২৫ জন। ফলে আমেরিকায় ৩৪,১৯২,০২৩-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ।
আমেরিকায় সময় অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৫২০ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৬ লক্ষ ১২ হাজার ২৪০ জনের। আমেরিকায় সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনার থেকে সেরে উঠেছেন ২৮,০৫৪,৯৯৫ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫৫ লক্ষ ২৪ হাজার ৭৮৮ জন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top