News Flash

  • Home
  • Uncategorized
  • বৃহৎ বৈশ্বিক সমস্যার বিরুদ্ধে প্রধান শক্তিতে উন্নীত হয়েছে ভারত : প্রধানমন্ত্রী
Image

বৃহৎ বৈশ্বিক সমস্যার বিরুদ্ধে প্রধান শক্তিতে উন্নীত হয়েছে ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): বৃহৎ বৈশ্বিক সমস্যার বিরুদ্ধে প্রধান শক্তিতে উন্নীত হয়েছে ভারত। আগে ভারতকে চ্যালেঞ্জ হিসেবে দেখত বিশ্ব, কিন্তু এখন জলবায়ু বিচারের নেতা হিসেবে দেখছে। আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শনিবার একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রমুখ। বৈঠকের শুরুতে ইথানল ভিত্তিক কিছু উদ্যোগের সূচনা করেছেন প্রধানমন্ত্রী।
ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, “বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ইথানল সেক্টরের উন্নয়নের জন্য একটি বিস্তৃত রোডম্যাপ তৈরির মাধ্যমে ভারত আরও একটি বড় পদক্ষেপ নিয়েছে। আমরা যদি খুব নিবিড়ভাবে দেখি, ৭-৮ বছর আগে ভারতে ইথানল নিয়ে আলোচনা খুব কমই হত। কিন্তু, এখন ভারতের একবিংশ শতাব্দীর অগ্রাধিকারের সঙ্গে সম্পর্কিত ইথানল। পরিবেশের পাশাপাশি কৃষকদের জীবনেও সহায়তা করছে ইথানল।” প্রধানমন্ত্রী বলেন, “২০১৪ পর্যন্ত গড়ে মাত্র ১-১.৫ শতাংশ ইথানল মিশ্রণ করা হয়েছিল। বর্তমানে তা ৮.৫ শতাংশে পৌঁছেছে। ২০১৩-১৪ সালে ৩৮ কোটি লিটার ইথানল ক্রয় করেছিল ভারত, বর্তমানে সেই সংখ্যা ৩২০ কোটি লিটার, প্রায় ৮ গুণ বেশি। গত বছর অয়েল মার্কেটিং কোম্পানি ২১ হাজার কোটি টাকার ইথানল ক্রয় করেছিল। এর একটি বড় অংশ আমাদের কৃষকদের পকেটে গিয়েছে, বিশেষ করে আখচাষিরা উপকৃত হয়েছেন।”
প্রধানমন্ত্রী বলেছেন, “আগে ভারতকে চ্যালেঞ্জ হিসেবে দেখত বিশ্ব, কিন্তু এখন জলবায়ু বিচারের নেতা হিসেবে দেখছে। বৃহৎ বৈশ্বিক সমস্যার বিরুদ্ধে আমরা প্রধান শক্তিতে উন্নীত হয়েছি।” মোদী বলেছেন, “বিগত ৬-৭ বছরে পুনর্নবীকরণযোগ্য এনার্জিতে আমাদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ২৫০ শতাংশ। আমরা দেশকে ৩৭ কোটির বেশি এলইডি বাল্ব এবং ২৩ লক্ষ এনার্জি-এফিসিয়েন্ট ফ্যান প্রদান করেছি। একইভাবে উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাস এবং সৌভাগ্য যোজনার অধীনে বিদ্যুৎ দূষণ কমানোর পাশাপাশি মহিলা ও শিশুদের স্বাস্থ্যে সহায়তা করেছে। ইকোনোমি ও ইকোলজি একইসঙ্গে চলতে পারে। ভারত এই পথে এগিয়ে যাওয়া বেছে নিয়েছে।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “২০১৪ সাল পর্যন্ত, শুধুমাত্র ৭টি বিমানবন্দরে সোলার পাওয়ার ছিল। বর্তমানে সেই সংখ্যা ৫০ ছাড়িয়েছে। আমরা ৮০টির বেশি বিমানবন্দরে এলইডি লাইট লাগিয়েছি।” মোদী আরও বলেছেন, “জলের সুরক্ষা নিয়ে বর্তমানে ভারতে যা কাজ হয়েছে তা নজিরবিহীন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top