News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিডের তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়তে প্রস্তুত দিল্লি : কেজরিওয়াল
Image

কোভিডের তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়তে প্রস্তুত দিল্লি : কেজরিওয়াল

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): কোভিড-১৯ মহামারীর প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে ক্লান্ত সমগ্র ভারত। ক্লান্ত রাজধানী দিল্লিও, সম্ভাবনা রয়েছে কোভিডের তৃতীয় ঢেউয়েরও। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ধীরে ধীরে ছন্দে ফিরছে রাজধানী। এমতাবস্থায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিলেন, “কোভিডের তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়তে প্রস্তুত দিল্লি। আমরা একটি পেডিয়াট্রিক টাস্ক ফোর্সও গঠন করেছি।” কেজরিওয়ালের কথায়, “নতুন ভেরিয়েন্ট শনাক্ত করার জন্য দু’টি জিনোম সিকোয়েন্সিং ল্যাব তৈরি করা হয়েছে।” সম্ভাব্য তৃতীয় ঢেউ রুখতে আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দিল্লি সরকার। কেজরিওয়াল জানিয়েছেন, “সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে, ৪২০ টন অক্সিজেন স্টোরেজ ক্যাপাসিটি তৈরি করা হয়েছে। পাশাপাশি ১৫০ টন অক্সিজেন উৎপাদনের জন্য ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের সঙ্গে আমরা কথা বলেছি।”
দিল্লিতে আপাতত লকডাউন চলবে, তবে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। কেজরিওয়ালের কথায়, “অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা এনে লকডাউন চলবে। জোড়-বিজোড় ভিত্তিতে মার্কেট ও মল খুলতে পারবে।” শনিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, “৫০ শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা চালু করতে পারবে দিল্লি মেট্রো। ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করতে পারবে বেসরকারি অফিস। সরকারি দফতরে ১০০ শতাংশ গ্রুপ এ ও ৫০ শতাংশ গ্রুপ বি কর্মীরা কাজ করতে পারবেন।”  

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top