News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পূরণ করলেন আগরতলার ছোট্ট মেয়ে বর্ষার ইচ্ছা
Image

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পূরণ করলেন আগরতলার ছোট্ট মেয়ে বর্ষার ইচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ আগরতলার মহেশখলার ছোট্ট মেয়ে বর্ষার মনোবাঞ্ছা পূরণ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ কিছুদিন আগে রাজধানী আগরতলার শহরতলির উত্তম দাসের মেয়ে জওহর নবোদয় বিদ্যালয়ে অষ্টম শ্রেনিতে পাঠরতা বর্ষা দাস মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ফেইসবুকে একটি ভিডিও বার্তা পাঠায়৷ ঐ বার্তায় সে জানায় যে তার মা-বাবা ও এক ভাই এর পরিবার একটি ছোট্ট ঘরে থাকে৷ তার বাবার আর্থিক অবস্থা এতটাই দুর্বল যে তার পড়ার জন্য একটি টেবিল পর্যন্ত ক্রয় করতে পারছে না৷ এই বার্তা পাঠানোর কিছুদিনের মধ্যেই বর্ষার মা করোনায় আক্রান্ত হয়ে পড়েন৷ এই অবস্থায় তারা আরও বিপাকে পড়ে যায়৷

ঘরে পরিবারের জন্য ন্যূনতম খাদ্য সামগ্রীর ঘাটতি দেখা দেয়৷ তখন নিরুপায় হয়ে বর্ষা আবার ফেইসবুকে একটি বার্তা পাঠায় মুখ্যমন্ত্রীকে৷ সে বার্তায় তাদের খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং তার অসুস্থ মা-এর জন্য ওষুধ চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানায় বর্ষা৷ বার্তাটি এবার নজরে আসে মুখ্যমন্ত্রীর এবং তিনি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন বর্ষাকে সাহায্য করার জন্য৷ মুখ্যমন্ত্রীর অফিস এই নির্দেশ পেয়েই সক্রিয় হয়ে পড়ে এবং সময় না নষ্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে৷

ভিডিও বার্তাটি পাওয়ার পরের দিন-ই বর্ষার পড়ার জন্য একটি টেবিল, বিভিন্ন খাদ্য সামগ্রী ও তার মা-এর জন্য ওষুধপত্র নিয়ে তার বাড়িতে হাজির হন দায়িত্বপ্রাপ্তরা৷ মুখ্যমন্ত্রীর তরফ থেকে এইরূপ দ্রুত ও প্রয়োজনীয় সাহায্য পেয়ে আবেগাপ্লুত হয়ে পরে বর্ষার পরিবার৷ তাদের যেমন বিশ্বাস-ই হচ্ছিল না যে ছোট্ট বর্ষার এক ভিডিও বার্তায় এভাবে সারা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর এই সাহায্য পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায় ছোট্ট বর্ষা ও তার পরিবার৷ তবে এই ঘটনা আবারও প্রমান করছে যে মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের সেবায় ধারাবাহিকভাবে তৎপর৷ রাজ্যের মানুষের দুঃখ কষ্টে তিনি যেভাবে সরেজমিনে গিয়ে থাকেন তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাজ্যের মানুষের আর্জিতে সারা দেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top