News Flash

  • Home
  • Uncategorized
  • ৯৪-হাজারের ঊর্ধ্বে কোভিড-সংক্রমণ, ব্রাজিলে দৈনিক মৃত্যু ২,৩৯৪ জনের
Image

৯৪-হাজারের ঊর্ধ্বে কোভিড-সংক্রমণ, ব্রাজিলে দৈনিক মৃত্যু ২,৩৯৪ জনের

রিও ডি জেনেইরো, ৩ জুন (হি.স.): ব্রাজিলে একধাক্কায় অনেকটাই বাড়ল কোভিডে দৈনিক সংক্রমণের সংখ্যা, মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা-সংক্রমিত ২,৩৯৪ জন রোগীর মৃত্যু হয়েছে, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪,৫০৯ জন। ফলে ব্রাজিলে ৪ লক্ষ ৬৭ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারা দিনে) ব্রাজিলে নতুন করে ২,৩৯৪ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬৭ হাজার ৭০৬-তে পৌঁছেছে।
আগের দিনের তুলনায় ব্রাজিলে অনেকটাই বেড়েছে নতুন আক্রান্তের সংখ্যা, বুধবার সারাদিনে ব্রাজিলে নতুন করে ৯৪,৫০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১৬,৭২০,০৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫,১৬৮,৩৩০ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,০৮৪,০৪৫ জন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top