News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা থেকে দিল্লী ও হাউড়া যাবে কিষাণ রেল
Image

আগরতলা থেকে দিল্লী ও হাউড়া যাবে কিষাণ রেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ কিষাণ রেল ত্রিপুরার কৃষকদের উৎপাদিত কাঁঠাল, আনারস, লেবু-সহ অন্যান্য ফসল আগরতলা থেকে নয়াদিল্লী ও আগরতলা থেকে হাওড়া পর্যন্ত যাবে৷ আগরতলা থেকে নয়াদিল্লীগামী ট্রেন ছাড়বে আগামী জুন মাসের ১১ ও ২৫ তারিখ এবং জুলাই মাসের ৯, ১৬, ২৩ ও ৩০ তারিখ৷ আগরতলা থেকে হাওড়াগামী ট্রেন ছাড়বে জুন মাসের ১৬ ও ৩০ তারিখ এবং জুলাই মাসের ৭, ১৪, ২১, ও ২৮ তারিখে৷ হাওড়াগামী ট্রেনে ফসলের টন প্রতি পরিবহণ মূল্য পড়বে ২০২৫ টাকা,গুয়াহাটি পর্যন্ত টন প্রতি খরচ পড়বে ৮৮২ টাকা এবং নয়াদিল্লী পর্যন্ত খরচ পড়বে টন প্রতি ২৮১৫ টাকা৷ দুটি ট্রেনের ক্ষেত্রেই আগরতলা থেকে ছাড়ার পর রাজ্যের আমবাসা ও কুমারঘাটে হল্ট করবে৷

সেখানেও কৃষকরা তাঁদের উতপাদিত ফসল কিষান রেলে তুলতে পারবেন৷ রাজ্যের কৃষকদের ফসল বাজারজাতকরণের লক্ষ্যেই রাজ্য সরকার কেন্দ্রের কাছে কিষান রেল চালানোর আবেদন জানিয়েছিল৷ এবার রাজ্যের ফসল পৌঁছে যাবে ভিনরাজ্যের বাজারে৷ যা রাজ্যের কৃষকদের আর্থিক ভাবে আরও বেশি সহায়তা করবে এবং ত্রিপুরার কৃষকদের পরিচিতিকে পৌঁছে দেবে জাতীয় স্তরে৷ এদিকে, ত্রিপুরার সমস্ত কৃষকবন্ধুর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আগরতলা থেকে কিষান রেল চালু করার জন্য৷

Releated Posts

ভারতে ‘১,৫৮০টি সুজুকি’ তৈরির আহ্বান জাপানি সংস্থাগুলিকে পীযূষ গোয়েলের

টোকিও, ২৪ আগস্ট (আইএএনএস): ভারতে ব্যবসা ও বিনিয়োগ আরও বাড়িয়ে সুজুকির মতো সাফল্যের নজির তৈরি করার জন্য জাপানি…

ByByNews Desk Aug 24, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top