News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিডে দৈনিক মৃত্যু ১২, ব্রিটেনে এক ধাক্কায় ৪-হাজারের ঊর্ধ্বে সংক্রমণ
Image

কোভিডে দৈনিক মৃত্যু ১২, ব্রিটেনে এক ধাক্কায় ৪-হাজারের ঊর্ধ্বে সংক্রমণ

লন্ডন, ৩ জুন (হি.স.): শূন্য থেকে এক ধাক্কায় ১২! মঙ্গলবার (১ জুন) করোনার জেরে কাউকে প্রাণ হারাতে হয়নি ব্রিটেনে। কিন্তু, বুধবার (২ জুন) সারাদিনে ব্রিটেনে করোনা কেড়ে নিল ১২ জনের প্রাণ। লাফিয়ে বাড়ল আক্রান্তের সংখ্যাও, ব্রিটেনে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৪,৩৩০ জন। ব্রিটেনে এযাবৎ কোভিডে আক্রান্ত ১২৭,৯৭৪ জন রোগীর মৃত্যু হয়েছে।
ব্রিটেনের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, নতুন করে ৪,৩৩০ জন আক্রান্ত হওয়ার পর ব্রিটেনে এযাবৎ মোট কোভিডে আক্রান্তের সংখ্যা ৪,৪৯৪,৬৯৯ জন। মৃত্যু হয়েছে ১২৭,৭৯৪ জনের এবং করোনার থেকে সেরে উঠেছেন ৪,২৯৩,৯৭৭ জন। বিগত এক সপ্তাহ ধরে ব্রিটেনে রোজ আক্রান্ত হচ্ছিলেন ৩ হাজারের বেশি মানুষ। কিন্তু, বুধবার সারাদিনে এক ধাক্কায় করোনায় সংক্রমিত হলেন ৪,৩৩০ জন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top