News Flash

  • Home
  • Uncategorized
  • বদলি মনোজ কুমার, নতুন মুখ্য সচিব অলক কুমার
Image

বদলি মনোজ কুমার, নতুন মুখ্য সচিব অলক কুমার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ আচমকা রাজ্যে প্রশাসনিক শীর্ষ আমলা পদে রদবদল হয়েছে৷ মুখ্য সচিবের দায়িত্ব থেকে সরানো হয়েছে মনোজ কুমারকে৷ তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন অলক কুমার৷ সূত্রের খবর, আগামী সোমবার মুখ্য সচিব পদে দায়িত্ব নেবেন তিনি৷ আপাতত অস্থায়ী মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীরাম তরনিকান্তি৷


আজ ত্রিপুরা সরকারের অবর সচিব মহম্মদ এইচ রহমান এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, মুখ্য সচিব মনোজ কুমারকে নয়া দিল্লি তরী ভবনের স্পেশাল চিফ রেসিডেন্ট কমিশনার পদে বদলি করা হয়েছে৷ তাঁকে ত্রিপুরা ভবন দফতরের প্রধান হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে৷ ফলে, এখন রাজ্য প্রশাসনের সবচেয়ে সিনিয়র আধিকারিক অস্থায়ী মুখ্য সচিবের দায়িত্ব পালন করবেন৷ সাথে সাধারণ প্রশাসন, স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন৷ সূত্রের খবর, শ্রীরাম তরনিকান্তি এখন রাজ্য প্রশাসনে সবচেয়ে সিনিয়র আধিকারিক৷ তাই, অস্থায়ী মুখ্য সচিব হিসেবে তিনি দায়িত্ব সামলাবেন৷


এদিকে, ভারত সরকারের কেবিনেট সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত অলক কুমার ত্রিপুরার নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন৷ তিনি সাধারণ প্রশাসন এবং কারা ও দমকল ব্যতীত স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব সামলাবেন৷ সূত্রের খবর, আগামী সোমবার তিনি মুখ্য সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top