News Flash

  • Home
  • Uncategorized
  • টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে জুনের শেষে অথবা জুলাইয়ের শুরুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই
Image

টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে জুনের শেষে অথবা জুলাইয়ের শুরুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

মুম্বই, ২৯ মে (হি.স.) : শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় আইপিএলের বাকি খেলাগুলো নিয়ে সিদ্ধান্ত হলেও চলতি অক্টোবরে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ কীভাবে হবে, তা নিয়ে কোনও আলোচনা হয়নি। বরং জুনের শেষে অথবা জুলাইয়ের শুরুতে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।
বোর্ড সুত্রের খবর, টি-২০ বিশ্বকাপ হতে এখনও চার থেকে সাড়ে চার মাস দেরি রয়েছে। আশা করা যায়, কোভিড-১৯ পরিস্থিতি আরও পরিবর্তিত হবে। এই কারণে বিসিসিআই আইসিসি-র কাছে আরও কিছুটা সময় দেওয়ার অনুরোধ করেছিল। আইসিসি তাতে সম্মতি দেওয়ায় বিসিসিআই জুনের শেষ দিকে অথবা জুলাইয়ের শুরুতে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে এদিনের বোর্ডের সাধারণ সভায় আলোচনা করা হয়েছে।
আগামী ১ জুন আইসিসির একজিকিউটিভ বোর্ড মিটিংয়ে  ২০২১ টি-২০ বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে। তার আগে বিসিসিআই কর্তারা হোম-ওয়ার্ক সেরে ফেলতে চেয়েছিলেন। বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লার মতে, আইসিসি-র তরফে টি-২০ বিশ্বকাপ নিয়ে বেশি কিছুটা সময় পাওয়া গিয়েছে। ফলে সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে টি-২০ বিশ্বকাপে আয়োজন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিসিআই টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসির কাছ থেকে আরও এক মাস সময় চেয়েছিল। বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তাতে সম্মতি দেওয়ায় বিশ্বকাপ নিয়ে আরও কিছুদিন পরে সিদ্ধান্ত নেবে বিসিসিআই।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top