News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে বিতর্ক অব্যাহত
Image

প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে বিতর্ক অব্যাহত

কলকাতা, ২৯ মে (হি. স.) :  প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে বিতর্ক শনিবারও অব্যাহত রয়েছে।কলাইকুণ্ডায় শুক্রবার মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যাননি বলে প্রকাশ্যে সমালোচনা করেছে বিজেপি। প্রধানমন্ত্রীর সঙ্গে ইয়াস ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই মুখ্যসচিব বা স্বরাষ্ট্রসচিব, কেউই ছিলেন না।

শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, “এখানে প্রশাসনিক বৈঠকে বিরোধী দলনেতাকে ডাকা হচ্ছে, গুজরাতে টাউটের পর প্রশাসনিক বৈঠকে কেন কংগ্রেসের বিরোধী দলনেতাকে ডাকা হল না? মোদীর জন্য ২০ মিনিট আকাশে চক্কর খেতে হয়। কলাইকুণ্ডায় পৌঁছনোর পরও বসিয়ে রাখা হয়। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই দিঘায় প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলাম।

বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা দলের অন্যতম পরামর্শদাতা অসীম ঘোষ শনিবার এই প্রতিবেদককে বলেন, “নির্বাচনের আগে প্রধানমন্ত্রী না হয় প্রচারের নিরিখে রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ভোটের পর তো তা নয়! তৃণমূলনেত্রীর এটা বোঝা উচিত। উনি যদি কেন্দ্রের সঙ্গে সহযোগিতার পথে না হাঁটেন, রাজ্যের বা বলা ভাল ক্ষতি হবে রাজ্যবাসীর। কেন্দ্রকে বুঝিয়ে আদায় করতে হবে মুখ্যমন্ত্রীকেই।”

অসীমবাবু বলেন, আমি যতটা বুঝি আইনের পথে হেঁটেই মুখ্যসচিবকে সরানো হয়েছে। ওঁরা তো সর্বভারতীয় ক্যাডারের আফিসার। কেন্দ্র তো সিদ্ধান্ত নিতেই পারে! মুখ্যসচিবের বদলির সঙ্গে শুক্রবার প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রীর গড়হাজিরার সম্পর্ক আদৌ আছে কি না, জানি না।“

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বর্মা টুইটে লিখেছেন, “মুখ্যমন্ত্রী হিসাবে আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সাংবিধানিক মতবাদে আবদ্ধ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আচরণয়কেব প্রধানমন্ত্রীর অপমান নয়, আমাদের সংবিধানেরও অপমান। কেবল নিজেকে ভালবাসেন এমন একজন মুখ্যমন্ত্রী সংকটের সময়ে তীব্র রাজনীতিতে লিপ্ত হচ্ছেন, এর জন্য বাংলার মানুষকে আমি সহানুভূতি জানাই।“অন্যদিকে, তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র টুইটে লিখেছেন, “৩০ মিনিটের অপেক্ষার অভিযোগ নিয়ে এত গোলমাল? ১৫ লক্ষ টাকার জন্য ভারতীয়রা সাত বছর অপেক্ষা করছি। এটিএম সারিতে অপেক্ষা করেছে ঘন্টার পর ঘন্টা। ভ্যাকসিনের জন্য কয়েক মাস অপেক্ষা করছি। কখনও কখনও আপনাকেও অপেক্ষা করতে হবে

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top