News Flash

  • Home
  • Uncategorized
  • সম্ভাবনাই সত্যি, আইপিএল-এর বাকি ম্যাচ হতে চলেছে আমিরশাহিতে
Image

সম্ভাবনাই সত্যি, আইপিএল-এর বাকি ম্যাচ হতে চলেছে আমিরশাহিতে

মুম্বই, ২৯ মে (হি.স.): সম্ভাবনাই সত্যি হল, সুখবর আইপিএল প্রেমীদের জন্যও। ইন্ডিয়ান প্রমিয়ার লিগ (আইপিএল)-এর বাকি ম্যাচ হতে চলেছে সংযুক্ত আরব আমিশাহিতে। শনিবার এমনটাই জানিয়েছেন বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা। বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় এদিন সিদ্ধান্ত নেওয়া হয়, এই মরশুমের জন্য আইপিএল-এর বাকি ম্যাচ খেলা হবে সংযুক্ত আরব আমিশাহিতে। বিসিসিআই সূত্রের খবর, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরেই হবে এই প্রতিযোগিতা। প্রতিটি সদস্যই আমিরশাহিতে বাকি আইপিএল করার পক্ষে মত পোষণ করেছেন।
একাধিক ক্রিক্রেটররা করোনা-আক্রান্ত হওয়ায় গত ৪ মে জানানো হয়, এই মরসুমের জন্য আপাতত স্থগিত থাকছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যদিও, সেই সময় ঠিক হয়েছিল মুম্বইয়ে সরে যেতে পারে আইপিএল। কিন্তু, ৪ মে বিসিসিআই জানায়, আপাতত স্থগিত রাখা হচ্ছে আইপিএল। বাকি ৩১টি ম্যাচ ইংল্যান্ড হবে না আমিরশাহিতে, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে শনিবার জল্পনার অবসান হল। আইপিএল ফিরছে সংযুক্ত আরব আমিশাহিতে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top