News Flash

  • Home
  • Uncategorized
  • ৫৯ পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট কোচ রবি শাস্ত্রী, শুভেচ্ছা বিসিসিআইয়ের
Image

৫৯ পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট কোচ রবি শাস্ত্রী, শুভেচ্ছা বিসিসিআইয়ের

মুম্বই, ২৭ মে (হি.স.) : ৫৯ পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট কোচ রবি শাস্ত্রী। ইংল্যান্ড সফরের আগে হেড কোচকে শুভেচ্ছার বন্যায় ভাসালেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। নেটিজেন ও ক্রিকেট প্রেমীদের অভিনন্দন বার্তায় পূর্ণ হল শাস্ত্রীর সোশ্যাল মিডিয়া ইনবক্স। সেই সঙ্গে ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলের সাফল্যও আশা করছেন অনেকে।
ক্রিকেটারদের শুভেচ্ছা ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে মুম্বইয়ের হোটেলে জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। হোটেলের জিমেই বা ঘরে গা ঘামাচ্ছেন বিরাট কোহলি থেকে রোহিত শর্মা। সেই অবস্থাতেই দলের অন্যতম স্তম্ভ তথা হেড কোচ রবি শাস্ত্রীকে তাঁর ৫৯তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, ইশান্ত শর্মা সহ অন্যান্যরা।
রবি শাস্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআইও। ১৯৮৩-এর বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য তথা দেশের হয়ে ২৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬৯৩৮ রান ও ২৮০টি উইকেটের মালিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উইকেটরক্ষক দীনেশ কার্তিক ও প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর। শুভেচ্ছার বন্যায় নিজেদের ভাসিয়ে দিয়েছেন নেটিজেনরাও।
২০১৭ সাল থেকে লাগাতার টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে রয়েছেন রবি শাস্ত্রী। তাঁর অভিভাবকত্বে ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানোর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে দুই বার টেস্ট সিরিজ জিতেছে ভারত। ঘরের মাঠে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় কোচ শাস্ত্রীর সাফল্যের তালিকায় অন্তর্ভূক্ত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রবি শাস্ত্রীর কোচিংয়েই প্রথমবার অনুষ্ঠিত হওয়া আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। আগামী ১৮ জুন ইংল্যান্ডের সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওই ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। খেতাব জিততে পারলে গোটা দলের সঙ্গে রবি শাস্ত্রীর নামও ইতিহাসে লেখা হবে

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top