News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের নাগরিকদের স্বাস্থ্যের স্বার্থে অলিম্পিক বাতিলের দাবি অন্যতম স্পনসরের
Image

দেশের নাগরিকদের স্বাস্থ্যের স্বার্থে অলিম্পিক বাতিলের দাবি অন্যতম স্পনসরের

টোকিও, ২৬ মে (হি.স) দেশের নাগরিকদের স্বাস্থ্যের স্বার্থে অলিম্পিক বাতিলের দাবি তুলল টোকিও অলিম্পিকের অন্যতম স্পনসর জাপানি সংবাদপত্র আশাহি শিমবুন৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভাইস-প্রেসিডেন্ট জন কোয়াটেস কয়েকদিন আগেই জানিয়েছেন, জরুরি অবস্থাতেও অলিম্পিক আয়োজিত হবে। কিন্তু বুধবার বেঁকে বসল টোকিও অলিম্পিকের অন্যতম এই স্পনসর৷ 

 এই জাপানি সংবাদপত্র এডিটোরিয়াল আর্টিকেলে সংবাদপত্রে জাপানি প্রধানমন্ত্রী ইয়াসিহাইদ সুগা-র কাছে এ মর্ম আবেদন জানানো হয়েছে৷ আগামী ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা টোকিও অলিম্পিক৷

অলিম্পিকের দিন যত এগিয়ে আসছে তত গেমসের বিরোধীতায় জাপানের বিভিন্নমহলের কন্ঠস্বর জোরাল হচ্ছে। টোকিও শহরে মেয়রের কাছে গেমস বাতিলের দাবিতে পিটিশন জমা পড়েছে। কোভিড উদ্বেগে ধুঁকছে সেদেশের স্বাস্থ্যব্যবস্থা। আগেই অলিম্পিক বাতিলের দাবিতে সরব হয়েছিলেন টোকিওর চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাও। 

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top