News Flash

  • Home
  • Uncategorized
  • আগের থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
Image

আগের থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

কলকাতা, ২৬ মে ( হি. স.) : অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসারত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । মঙ্গলবারই অক্সিজেনের মাত্রা কম থাকায় শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে । বুধবার শারীরিক অবস্থার উন্নতি বুদ্ধদেব ভট্টাচার্যর । 

করোনা হানা কিছুতেই পিছু ছাড়ছেনা শহরবাসীর । প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতেই চিকিৎসা চলছিল বুদ্ধদেব ভট্টাচার্যর । কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । অক্সিজেনের মাত্রা কম থাকায় মঙ্গলবার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় তাকে । কিন্তু এরই মাঝে বুধবার হাসপাতাল সূত্রে খবর, গতকালে তুলনায় এদিন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যর । অক্সিজেনের মাত্রাও আগের থেকে বেড়েছে। গত রাতে খাওয়ার খেয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য । এদিন রেমডেসিভিরও দেওয়া হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার দিকে কড়া নজর রয়েছে চিকিৎসকদের 

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top