News Flash

Image

ভরা কোটালের জেরে জলমগ্ন বেলুড়

কলকাতা, ২৬ মে ( হি. স.) : এদিকে বুধবার সকাল থেকেই ঘূর্ণিঝড় ইয়াস আতঙ্কে আতঙ্কিত সকলে । তারই মাঝে এদিন ভরা কোটাল । যার জেরে গঙ্গার জলস্তর ক্রমাগত বেড়ে চলেছে । ভরা কোটালের জেরে এবার জলে ভাসলো বেলুড় মঠও ।

 বুধবার দুপুরেই আছড়ে পড়ে পড়ল ঘূর্ণিঝড় ইয়াস । পারাদ্বীপ ও সাগরের মাঝখানে ধামরার উত্তরে এবং বালাসোরের দক্ষিণে স্থলভাগে প্রবেশ করে । ফলে দমকা হাওয়ার প্রভাবও লক্ষ্য করা যায় । ইতিমধ্যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঝড়-বৃষ্টি হয় । ইয়াসের প্রভাবে সকাল থেকেই বৃষ্টিপাত হয় শহর জুড়ে । ঘূর্ণিঝড়ের দাপটের পাশাপাশি বুধবার ভরা কোটাল । দুই মিলিয়ে ক্রমাগত বেড়েই চলেছে জলোচ্ছ্বাস । যার জেরে গঙ্গার জলস্তর বেড়ে গিয়েছে । গঙ্গার জলস্তর বাড়তেই ডুবে গিয়েছে হাওড়ার ফেরিঘাট জেটি । পাশাপাশি জলমগ্ন বেলুড় মঠও । ভরা কোটালের জেরে জলে জলময় বেলুড় মঠ ।  

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top