News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় কি ব্যবস্থা নেয়া হয়েছে, রাজ্য সরকারের কাছে জানতে চাইল হাইকোর্ট
Image

করোনা মোকাবিলায় কি ব্যবস্থা নেয়া হয়েছে, রাজ্য সরকারের কাছে জানতে চাইল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ কোভিড সংক্রান্ত বিষয় নিয়ে সোমবার হাইকোর্টে জনস্বার্থ মামলা গৃহীত হয়েছে৷ আইনজীবী ভাস্কর দেববর্মা জনস্বার্থ মামলা দায়ের করেছেন৷ রাজ্যেও করোণা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে৷ তাতে মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে৷ দেশের বিভিন্ন রাজ্যে উপযুক্ত চিকিৎসার অভাবে বহু মানুষের প্রাণহানি ঘটে চলেছে৷ বিশেষ করে সংকট কালে অক্সিজেনের অভাব পরিস্থিতিকে জটিল করে তুলেছে৷


ত্রিপুরা রাজ্য যেহেতু করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে সেহেতু রাজ্যের পরিস্থিতি মোকাবেলার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে জানতে চেয়ে হাইকোর্টে সোমবার জনস্বার্থ বিষয়ক এক রিট পিটিশন দায়ের করেন আইনজীবী ভাস্কর দেববর্মা৷ হাইকোর্টের প্রধান বিচারপতি এ কে কুরেশি এবং বিচারপতি শুভাশিস তলাপাত্র ডিভিশন বেঞ্চে জরুরী ভিত্তিতে জনস্বার্থ বিষয়ক এই মামলাটি শুনানির জন্য উঠে৷ আদালত এই মামলার শুনানিকালে করোণা পরিস্থিতি মোকাবেলার জন্য রাজ্য সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে সে সম্পর্কে এক সপ্তাহের মধ্যে আদালতে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে৷ মামলাটি পরিচালনা করছেন আইনজীবী রুবেলা গুহ৷


এ বিষয়ে তিনি বিস্তারিত তথ্য জানান৷রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য রাজ্য সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি জানানো হয়েছে৷ রাজ্য সরকার আদালতে হলফনামা জমা দিলেই জানা যাবে করোনা মোকাবেলার জন্য অক্সিজেনের মজুদ সহ অন্যান্য পরিকাঠামো রয়েছে কিনা৷

Releated Posts

৩ শতাংশ ডিএ-ডিআর বৃদ্ধি থেকে নতুন কর্মসংস্থান, রেশন সামগ্রী—মন্ত্রিসভার একাধিক সিদ্ধান্তকে স্বাগত বিজেপির

আগরতলা, ৭ অক্টোবর:  রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) এবং পেনশনারদের ৩ শতাংশ ডিআর বৃদ্ধি, বিভিন্ন…

ByByReshmi Debnath Oct 7, 2026

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top